Viral Video: মালাবদল হতেই বিয়ের মঞ্চে নাচতে শুরু করল নতুন বউ, দেখে চমকে গেল বর

আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবা। এই দুটি জিনিস ছাড়া প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলা অসম্ভব। তাছাড়া বর্তমানে লকডাউনে গৃহবন্দি অবস্থায় মানুষ বেশি করে অনলাইন ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি মুহুর্মুহু পোস্ট হয় ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়া সাইটে। এখনকার দিনের ট্রেন্ড শর্ট ভিডিও বানানো। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় তারকার এই শর্ট ভিডিওর দিওয়ানা হয়ে গেছে।

এই সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই ভাইরাল হয়ে যায় বিভিন্ন বিয়েবাড়ির ভিডিও। বিয়েবাড়িতে বর বউয়ের রোমান্টিক দৃশ্য হোক কি আত্মীয় স্বজনের হাস্যকর কার্যকলাপ মুঠোফোনে বন্দী করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকে অনেকেই। সেইসব ভিডিও ভাইরালও হয় প্রচুর। বর্তমানে চলছে বিয়ে বাড়ির সিজন। তাই সোশ্যাল মিডিয়া খুললেই বিভিন্ন বিয়েবাড়ির খুনসুটি বা হাসি হুল্লোরের ভিডিও চোখের সামনে চলে আসছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একেবারে অন্য ধরনের একটি বিয়ের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বিয়ের মঞ্চে মালাবদল পর্ব চলছে বর কনের মধ্যে। মালাবদল হওয়ার পর গান বাজতেই নতুন বউ গানের তালে নাচতে শুরু করে। আর প্রিয়তমার খুশি দেখে হাসি চেপে রাখতে পারেনি নতুন বর। বউকে নাচতে দেখে বরের অভিব্যক্তি ছিল দেখার মত। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে i_love_yau_1430 নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে, যা এখন পর্যন্ত ৬ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। এছাড়া এই ভিডিওতে ১.৩০ লাখের বেশি মানুষ লাইক করেছেন।

BharatBarta Desk

Recent Posts

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026

পকেটে টান না বড় স্বস্তি? কলকাতায় সোনার দামে হঠাৎ ঝাঁকুনি, আজই জানুন লেটেস্ট রেট!

কলকাতার সোনার বাজারে আজ এক অদ্ভুত ওঠানামার ছবি সামনে এসেছে, যা সাধারণ ক্রেতা থেকে বিনিয়োগকারী—সবাইকে…

April 1, 2026

পুনম পান্ডে কি গর্ভবতী? বেবি বাম্পের ছবি ঘিরে জোর জল্পনা

অভিনেত্রী পুনম পান্ডে আবারও শিরোনামে। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় নিজের বেবি বাম্প দেখিয়ে ছবি শেয়ার…

April 1, 2026

আবার ঝড়-বৃষ্টির তাণ্ডব! কোন জেলায় সতর্কতা জারি, জানুন আজকের বড় আবহাওয়া আপডেট

একদিকে তাপমাত্রা বাড়ছে, অন্যদিকে রাজ্যজুড়ে চলছে ঝড়-বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।…

April 1, 2026

মাসের শুরুতেই গ্যাসে আগুন! কলকাতায় একলাফে এত টাকা বাড়ল বাণিজ্যিক সিলিন্ডার, বাড়বে রেস্তোরাঁর বিল?

মাসের শুরুতেই সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী—সবার জন্যই বড় ধাক্কা। আন্তর্জাতিক বাজারের টানাপোড়েনের জেরে দেশে ফের…

April 1, 2026

এপ্রিলেই টানা ছুটির ধামাকা! স্কুল-কলেজ, ব্যাঙ্ক ও অফিস কবে কবে বন্ধ—দেখে নিন সম্পূর্ণ তালিকা

রাত পোহালেই পহেলা এপ্রিল। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও খুশির খবর হল—এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক…

March 31, 2026