ভাইরাল & ভিডিও

Viral Video- ‘কিসিকো খুদখুশি কা রোগ হো তো কেয়া কারে’এর তালে ট্রেনের মধ্যেই নাচ এই যুবতীদের, রইল ঝলক

সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেন এই সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিও নিজেদের নেটনাগরিকদের হতাশ করে না। প্ল্যাটফর্মগুলি প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে তাদের নেটজনতার সামনে। অবশ্য সেই প্রসঙ্গে সন্দেহের কোন অবকাশই নেই।

বন্ধুত্ব প্রতিটা মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক। বন্ধু ছাড়া এগিয়ে চলা বেশ কঠিন। তবে যদি নিজের কাছের বন্ধুদের সাথেই দূরে কোথাও অর্থাৎ পাহাড়ে কিংবা সমুদ্রে ঘুরতে যাওয়া যায় তাহলে, আর আনন্দের শেষ থাকেনা। সেক্ষেত্রে বাঁধভাঙা খুশি বয়ে চলে সর্বক্ষণ। সম্প্রতি তারই এক ঝলক টুইটারের মাধ্যমে ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। রইল ঝলক, দেখে নিন।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে দূরপাল্লার ট্রেনে আট-নয়জন বন্ধুকে একসাথে ঘুরতে যেতে দেখা গিয়েছে। খুব সম্ভবত প্রথমবারের জন্যই একসাথে ঘুরতে যাচ্ছিলেন তারা। অন্তত ভিডিওতে তাদের উচ্ছ্বাস দেখে সেকথাই মনে হচ্ছিল। এই ভাইরাল হওয়া ভিডিওতেই তাদের ভরা ট্রেনে অন্যান্য যাত্রীদের সামনেই ‘কিসিকো খুদখুশি কা রোগ হো তো কেয়া কারে’র তালেই রিল বানাতে দেখা গিয়েছিল। তারা যে আনন্দে মত্ত হয়েছিল, সেকথা তাদের দেখেই স্পষ্ট হবে। উল্লেখ্য, এই ভিডিও ‘হোয়াই দাহি (হিমেশ ভার্সন)’ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে গত ৫’ই মে। বর্তমানে যেটি রীতিমতো ভাইরাল নেটজনতার একাংশের মাঝে।

বলাই বাহুল্য, সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওটি নেটজনতার একাংশের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ তাদের আনন্দে শামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আবার কেউ উৎসাহিত করেছেন তাদের। অনেকে কটাক্ষের তীরে বিদ্ধও করেছেন এই যুবতীদের। উল্লেখ্য সম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওটি যে টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করে নেওয়া হয়েছে, সেখানেও ট্রোল ভিডিও হিসেবেই শেয়ার করা হয়েছে এটি। অবশ্য সেকথা ক্যাপশনে নজর রাখলেই স্পষ্ট হবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026