জীবনযাপন

Tea Side Effects: জল খাওয়ার ১৫ মিনিট পরেই পান করুন চা, শরীর হাইড্রেট রাখার পাশাপাশি কমায় অ্যাসিডিটির সমস্যাও

চা বেশিরভাগ মানুষের কাছেই অত্যন্ত ভালোলাগার একটি গরম পানীয়। বাঙালির কাছে এটি ইমোশন। নয় নয় করে দিনে অনেকেই ৬ কাপের বেশিই পান করে থাকেন। তবে এমন অনেকেই রয়েছেন যারা চা খাওয়ার আগে কিংবা পরে জল খেয়ে নেন। তবে এটি স্বাস্থ্যকর কিনা! সেই প্রসঙ্গে মতামত নেওয়া হয়েছে এক বিশেষজ্ঞের কাছ থেকে।

বিশেষজ্ঞের মত অনুসারে-

১) চা পান করার অন্তত 15 মিনিট আগে জল খাওয়া উচিৎ। এটি চায়ে উপস্থিত অ্যাসিডের তীব্রতা কমাতে সহায়তা করে থাকে। পাশাপাশি জল অন্ত্রে একটি স্তর তৈরি করে যা চায়ের অ্যাসিডিক প্রভাব কমায়

২) চা খাওয়ার আগে হালকা গরম জল খাওয়াই শ্রেয়।

৩) জল শরীরকে হাইড্রেট করে ফলে জল খেয়ে চা খেলে তা শরীরের কম ক্ষতি করে।

৪) একেবারে খালি পেটে যদি চা খাওয়া হয় তাহলে, তা অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে দেয়। আর সেই কারণেই সকাল ছাড়া যখনই চা পান করবেন, তার আগেই পর্যাপ্ত পরিমাণে জল পান করে নিন।

৫) জল শরীরকে হাইড্রেট করে। আর সেই কারণেই চা খাওয়ার আগে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া উচিৎ। তবে যদি গ্রিন টি খাওয়া হয় তাহলে, তার আগে জল খাওয়ার প্রয়োজন নেই। কারণ গ্রিন টি নিজেই শরীরকে হাইড্রেট করে রাখে।

৬) চায়ে উপস্থিত রাসায়নিক ট্যানিন দাঁতের ক্ষতি করে থাকে। তবে চা খাওয়ার আগে যদি জল পান করা হয় তাহলে, দাঁতের উপর স্তর পরে না। পাশাপাশি রক্ষাও করে দাঁতকে। জল মুখের ব্যাকটেরিয়াও পরিষ্কার করতে সহায়তা করে থাকে।

৭) খালি পেটে চা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এটি আলসারের সমস্যা বৃদ্ধি করতে পারে। আর সেক্ষেত্রে চায়ের আগে যদি জল পান করা হয় তাহলে, এই আলসারের সম্ভাবনা কমে অনেকটাই।

৮) গরম চা খাওয়ার পরেই জল খাওয়া উচিৎ নয়। এটি স্বাস্থ্যের পক্ষে ভীষণভাবে ক্ষতিকর। কারণ গরম চা খাওয়ার পর যদি ঠান্ডা জলটা খাওয়া হয় তাহলে, শরীরে একাধিক সমস্যা নজরে আসে। বিশেষ করে গ্রীষ্মের দিনে এই সমস্যা বৃদ্ধি পায়।

৯) চা খাওয়ার পরেই যদি জল খাওয়া হয় তাহলে, গ্যাসের সমস্যা ছাড়াও পেট ব্যথা, পেটে ফোলাভাব, পেট ফেঁপে যাওয়া, পেট খারাপ হওয়া কিংবা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে হয়। আর ঠান্ডা গরমে সর্দি-কাশি কিংবা জ্বরও হতে পারে।

১০) চা খাওয়ার পর জল খেলে দেখা দিতে পারে দাঁতের সমস্যাও। ক্ষয়, হলুদভাব, সংবেদনশীলতার সমস্যা দেখা দেয়।

১১) চা খাওয়ার পর কিছু খাদ্য গ্রহণ করা উচিৎ, তারপরই জল খাওয়া শ্রেয়। উল্লেখ্য, খাদ্য গ্রহণের অন্তত ২০ মিনিট পরই জল খাওয়া উচিৎ।

১২) বিশেষজ্ঞদের মত অনুযায়ী, দিনে অন্তত এক থেকে দু’কাপ চা খাওয়া উচিৎ। কিন্তু যদি সর্দি-কাশির সমস্যা হয় তাহলে, দুই থেকে তিন কাপ খেলে অসুবিধা হবে না। তবে এর থেকে বেশি চা পান করলে, তা মানসিক চাপ ও উদ্বেগ বাড়াতে পারে।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026