এখনো যে রকম পরিস্থিতি চলছে তাতে সোমবার ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপে পরিণত হতে পারে এবং ক্রমে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই মোকার প্রভাবে সোমবার থেকেই আন্দামানে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এর প্রভাবে আরো দুটি রাজ্যে বৃষ্টি হতে পারে। মৌসম ভবন জানিয়েছে, ৭ থেকে ৯ মে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব উপকূলের আরো বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে ভারতীয় মৌসম ভবনের বুলেটিনে।
আবহাওয়া বুলেটিন প্রকাশ করে মৌসম ভবন জানিয়েছে, “অন্ধ্রপ্রদেশের উত্তর এবং দক্ষিণ উপকূল এবং ইয়েনামের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে। রয়াল সীমায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গেই ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।” মৌসম ভবন আরো জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম, পার্বতীপুরম, আনাকাপল্ল, গুন্টুর, নেল্লোর, এনটিআর, শ্রীকাকুলাম, চিত্তুর, তিরুপতি, কাড়াপা, আন্নামায়া এবং প্রকাশম জেলায় বৃষ্টি হতে পারে।
উড়িষ্যার ১৮ টি জেলাতে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। পুরী, ভদ্রক, বালেশ্বর, কটক, জাজপুর এবং কেন্দ্রপড়ায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আন্দামানের সোমবার থেকে মোকার প্রভাবে বৃষ্টি হতে পারে। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে আন্দামানে। মঙ্গলবার ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে এইসব জেলায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…