Viral Video: ফ্যাশনের নামে নির্লজ্জতার সব সীমা ছাড়িয়ে যাচ্ছেন Urdi Javed, দেখালেন শরীরের এই অংশ

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। কোনো না কোনো কারণে তিনি চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

পর্দা থেকে শুরু করে গেঞ্জি, প্লাস্টিক, মেটালের চেন সবকিছু দিয়েই বানিয়ে ফেলেছেন নিজের পোশাক। আর সেইসমস্ত অদ্ভুত পোশাকের সূত্র ধরে প্রায়ই মিডিয়ার পাতায় ও নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। কয়েকদিন আগে তো পিজ্জা দিয়েই তৈরি করে ফেলেছিলেন পোশাক, যা রীতিমতো অবাক করে দিয়েছিল অধিকাংশকে। তবে অভিনেত্রীর এবারের পোশাকের ডিজাইন দেখে হতভম্ব একাংশ। এমন পোশাকও বানানো সম্ভব! তা অভিনেত্রীকে না দেখলে বিশ্বাসই হতো না অনেকের।

সাম্প্রতিক এই ঝলকে অভিনেত্রীকে একটি পাঁচতারা রেস্তোরাঁর বাইরেই দেখা গিয়েছিল। এদিন নিজের বোনের সাথেই সেখানে হাজির ছিলেন তিনি। হোটেলে প্রবেশ করার সময়ই পাপারাজিৎদের ক্যামেরায় ধরা দেন উরফি।‌ বোনের সাথেও একাধিক পোজ দিয়েছিলেন এদিন। অভিনেত্রীকে এই ঝলকে সাদা লং স্কার্টের পাশাপাশি অতিরিক্ত রিভিলিং ডার্ক স্কিন ক্রপটপে দেখা গিয়েছিল। স্লিভলেস এই ক্রপটপ গলা পেরিয়ে মাস্ক হিসেবে নাক অবধি টেনেছিলেন অভিনেত্রী। পোশাকের উপর দিয়েই পরেছিলেন কানের দুল। এদিন এই পোশাকে তার বুকের ট্যাটুটি ছিল দৃশ্যমান। পাশাপাশি নিজের সাজ পূরণের জন্য এদিন টপনটে, স্মোকি আই মেকাপও নিয়েছিলেন উরফি। উল্লেখ্য, উরফির এই সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ইউটিউবে ‘পিআর বলিউড’ থেকেই শেয়ার করে নেওয়া হয়েছে কয়েক ঘন্টা আগে। আপাতত, সেই ঝলকের সূত্র ধরেই পুনরায় চর্চিত অভিনেত্রী।

নিজের এদিনের সাজের সূত্র ধরেই একাংশকে হতভম্ব করার পাশাপাশি একাংশের মাঝে পুনরায় কটাক্ষের শিকার হতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। কেউ সরাসরি তাকে নির্লজ্জ বলে দাবি করেছেন। আবার কারোর মতে, মুসলিম হয়ে এমন ধরনের রিভিলিং পোশাক পরা তার উচিৎ নয়। আবার কেউ কেউ মনে করেন, তাকে ব্যান করে দেওয়া উচিৎ। কটাক্ষের পাশাপাশি প্রশংসাও জুটেছে অভিনেত্রীর ঝুলিতে। তবে কোন কিছুতেই কোন প্রতিক্রিয়া মেলেনি অভিনেত্রীর। কারণ স্বরূপ বলাই যায়, এমন ধরনের কটাক্ষজনক পরিস্থিতিতে এর আগেও একাধিকবার পড়েছেন উরফি।

Devparna Acharya

Recent Posts

‘একলা চলো’তে কংগ্রেসের বড় বাজি! ২৮৪ প্রার্থীর তালিকা প্রকাশ, বহরমপুরে অধীর নামতেই বাড়ল উত্তাপ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় রাজনৈতিক চাল চালল কংগ্রেস। বাম দলগুলির সঙ্গে জোটে…

March 29, 2026

শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! তালসারির সমুদ্রে তলিয়ে প্রাণ হারালেন টলিউড অভিনেতা রাহুল

টলিউডে নেমে এল শোকের ছায়া। শুটিং করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল…

March 29, 2026

GT 650-র দামে পাচ্ছেন আরও ৫টা দুর্দান্ত বাইক! Royal Enfield-কে টক্কর দিচ্ছে কোনগুলো, দেখলে অবাক হবেন

ভারতে ৬৫০সিসি সেগমেন্টের বাইকের কথা উঠলেই সবার আগে মনে আসে Royal Enfield Continental GT 650।…

March 29, 2026

মাঠে বিনোদন যোগানোই কাজ, KKR চিয়ারলিডারদের বেতন জানলে চমকে যাবেন

আইপিএল মানেই শুধু ব্যাট-বলের লড়াই নয়, তার সঙ্গে জুড়ে থাকে বিনোদনের এক আলাদা মাত্রা। মাঠে…

March 29, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! ট্রেন টিকিট ক্যানসেল করলে টাকা পাবেন? জানুন নতুন নিয়ম

ভারতীয় রেলের যাত্রীদের জন্য বড় আপডেট। ১ এপ্রিল ২০২৬ থেকে ট্রেন টিকিটের নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ…

March 29, 2026

IPL শুরু আগেই মুম্বাইয়ে ২০ কোটির বিলাসবহুল বাড়ি কিনলেন ভারতীয় এই ক্রিকেটার

মাঠের বাইরেও বড় সিদ্ধান্ত নিলেন ভারতের তরুণ তারকা শুভমান গিল। রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের অন্যতম অভিজাত…

March 29, 2026