নিউজ

শ্রীনগরে শহীদ জওয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল, কী লেখা আছে তাতে?

শ্রীনগর: বয়স মাত্র ২০। পরিবারে রয়েছে বাবা-মা, দুই দিদি এবং স্কুল পড়ুয়া এক ভাই। তাদের জন্য এবং দেশের জন্য কিছু করতে হবে এই ব্রত এবং চোখে রঙিন স্বপ্ন নিয়ে ভারতীয় সেনা দলে যোগ দিয়েছিলেন যশ দেশমুখ। মারাঠা লাইট ইনফ্যান্ট্রি ১০১ ব্যাটেলিয়ানের জওয়ান ছিলেন তিনি। কিন্তু ২৬/১১ মুম্বই হামলার ১২ বছর পূর্তির দিন যশের সব ব্রত ও সব রঙিন স্বপ্ন শেষ হয়ে যায়। এদিনই জম্মুর শ্রীনগরের এইচএমটি এলাকায় জঙ্গি হানার ঘটনা ঘটে। অতর্কিতে ভারতীয় সেনাদের ওপর এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে পাক জঙ্গীরা। আর তাতেই দু জন সেনা জওয়ান শহীদ হয়েছেন। এই দুজনের মধ্যে একজন হলেন ২০ বছরের এই যশ দেশমুখ।

এই ঘটনার একদিন আগে অর্থাৎ বুধবারই এক বন্ধুর সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয় যশোর। সেখানে তিনি মজার ছলে বন্ধুকে লিখেছিলেন, ‘আমরা সৈনিক। আজ আছি কাল নেই।’ যশের মজার ছলে এই কথাই কার্যত সত্যি হয়ে গেল। এখন ভারতীয় সেনার জওয়ানের এই হোয়াৎসঅ্যাপ কথোপকথনেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রয়েছে।

যশের মৃত্যু তাঁর পরিবারের পাশাপাশি মেনে নিতে পারছে না তাঁর বন্ধুরাও। গত বছরই মহারাষ্ট্র থেকে কর্ণাটকে গিয়ে সেনা দলে যোগ দেওয়ার জন্য পরীক্ষা দিয়েছিলেন যশ। তিলে তিলে নিজেকে তৈরি করেছিলেন। কিন্তু সবকিছুই বৃথা হয়ে গেল পাক মদদপুষ্ট জঙ্গিদের কাপুরুষোচিত আক্রমণের কারণে। কার্যত যশের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026