রাজ্য

দলকে আন্দোলনমুখী হবার বার্তা, আগামী ৭ ডিসেম্বর থেকে সরাসরি প্রচারে মমতা ব্যানার্জি

তৃণমূলকে আন্দোলনমুখী করার বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে নিজের বাসভবনে বৈঠকের পরে দলের সদস্যদের দ্রুত রাস্তায় নেমে আন্দোলন করার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। ইতিমধ্যেই রাজনৈতিক সফর শুরু হয়ে গিয়েছে মমতার। এর আগে বাঁকুড়াতে তিনি একটি জনসভা করে এসেছেন। সূত্রের খবর, আগামী ৭ ডিসেম্বর থেকে রাস্তায় নামবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এরপরে জঙ্গলমহল এবং উত্তরবঙ্গের একাধিক সভা থেকে দেখা যাবে তাকে। শুভেন্দু অধিকারী যে সব জায়গার দায়িত্বে ছিলেন সে সব জায়গাতে সভা করবেন মমতা।

তবে, প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই সফর হঠাৎ করে নেওয়া হয়নি। পূর্ব নির্ধারিত ছিল তার এই কর্মসূচি। মমতা বন্দ্যোপাধ্যায দলের নেতাদের রাস্তায় নেমে কেন্দ্রের জনবিরোধী এবং রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের প্রচারের কাজ চালিয়ে যেতে বলেছেন। তার সাথে তিনি এবারে বিভিন্ন জনসভায় যোগ দেবেন।

প্রসঙ্গত আগামী সোমবার শিলিগুড়িতে মিছিল করবেন রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল শীর্ষ নেতা ফিরহাদ হাকিম। রবিবার দক্ষিণ ২৪ পরগণা জেলাতে সভা করবেন অভিষেক ব্যানার্জি। গত কয়েক সপ্তাহ ধরে দলের সঙ্গে প্রশাসনিক এবং রাজনৈতিক স্তরের দূরত্ব বাড়ছিল শুভেন্দু অধিকারীর। এর মধ্যেই তিনি আবার বৃহস্পতিবার বিকেলে এইচআরবিসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। তড়িঘড়ি সেই পদে বসানো হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। আবার শুক্রবার সকাল থেকে মন্ত্রিসভার সমস্ত কাজ ছেড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার সন্ধ্যাতেই তার ইস্তফা পত্র গ্রহণ করা হয়েছে।

এই সিদ্ধান্তের পর এই জল্পনা বাড়তে থাকে শুভেন্দু হয়তো আর তৃণমূলে থাকবেন না। বিজেপিতে যোগদান করা কেবলমাত্র একটি সময়ের অপেক্ষা বলেও অনেকের ব্যাখ্যা। তবে অপর একটি মহল জানিয়েছে,” শুভেন্দু কে দল থেকে বহিষ্কার করা হতে পারে। তবে বর্তমানে শুভেন্দুর দলটাকে নিয়ে মাথা ঘামাতে নারাজ রাজ্যের শাসক দল। বরং তাদের এখন প্রধান চিন্তা কিভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আন্দোলন করতে হয় সেই নিয়ে। আর এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে কোমর বেঁধে রাস্তায় নামতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026