খেলা

Virat Kohli: মেয়ে ও স্ত্রী অনুষ্কার সাথে উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে ব্যস্ত বিরাট কোহলি, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছেন। সম্প্রতি ওডিআই ক্রিকেটে স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। শেষ ৭ ইনিংসে তিনটি শতক করেছেন ভারতের এই তারকা ব্যাটসম্যান। তবে একের পর এক টি-টোয়েন্টি সিরিজ থেকে তাকে বিশ্রামে পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মনে করা হচ্ছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার ম্যাচের টেস্ট সিরিজ উপলক্ষে বিরাট কোহলিকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ডের দল নির্বাচকরা।

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন বর্ডার-গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় দলের জন্য বড় ভূমিকা গ্রহণ করতে পারেন বিরাট কোহলি। বর্তমানে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। সেই কারণে চার ম্যাচের টেস্ট সিরিজে তিনি ভারতীয় দলের জন্য সবচেয়ে বড় ম্যাচ জয়ী হয়ে উঠতে পারেন বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞরা। টেস্ট সিরিজের আগে বর্তমানে পরিবারের সাথে ছুটি কাটাতে ব্যস্ত রয়েছেন বিরাট কোহলি। বর্তমানে উত্তরাখন্ড ভ্রমণে স্ত্রী ও কন্যার সাথে সময় কাটাচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি বেশ ভাইরাল হয়েছে। অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি নিজেদের ইনস্টাগ্রামে সম্প্রতি তাদের ভ্রমণের কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, স্ত্রী অনুষ্কা শর্মা এবং কন্যা ভামিকাকে নিয়ে উত্তরাখণ্ডের পাহাড়ে ট্রেকিংয়ে ব্যস্ত রয়েছেন বিরাট কোহলি। ছবিটিতে দেখা গেছে, ভামিকাকে ঘাড়ে তুলে পথ অতিক্রম করছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি। পাশাপাশি অনুষ্কা শর্মাও পদভ্রমণে ব্যস্ত রয়েছেন। যে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তা বেশ পছন্দ করছেন বিরাট-অনুষ্কার সমর্থকরা।

আপনাদের জানিয়ে রাখি, অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ আগামী ৯ই ফেব্রুয়ারি মাঠে গড়াতে চলেছে। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড আসন্ন চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচ উপলক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে। এদিকে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ জেতা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Kriti Lekha Shome

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026