২০১৯ বছরটি দারুন কেটেছে বিরাট কোহলির। তার অধিনায়কত্বে ভারতীয় দল বর্তমানে সাফল্যের শীর্ষে। ২০২০ এর শুরুতেই শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া আসছে ভারত সফরে। রবিবার গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ছয়দিনের সংক্ষিপ্ত টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে।
কোহলি ভারতীয় দলের হয়ে খেলতে শুরু করার পর থেকে ভারতের সঙ্গে একটিও সিরিজ জিততে পারেনি শ্রীলঙ্কা। এবার শ্রীলঙ্কা সেই ধারা ভাঙতে পারে নাকি ভারতের আধিপত্য বজায় থাকবে সেটা সময় বলবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর অভিনেত্রী পত্নী অনুষ্কা শর্মাকে নিয়ে সুইজারল্যান্ড ঘুরে এসেছেন বিরাট। সুইজারল্যান্ডেই পুরোনো বছরের শেষ ও নতুন বছর শুরুর সন্ধিক্ষণ অর্থাৎ বর্ষবরণের রাত কাটান।
আরও পড়ুন : পাঁচ ভারতীয় ক্রিকেটার, যারা ২০২০ কাঁপাতে চলেছে
দেশে ফিরেই নতুন বছরের হেয়ার স্টাইল করতে ছুটেন ফ্যাশন স্টাইলিস্ট আলিম হাকিমের কাছে। এমনিতেই ভারত অধিনায়কের স্টাইল বলিউড তারকাদের পিছনে ফেলে দেয় এবং তরুণদের কাছেও দারুন জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় সেই ‘টপ-কাট’ হেয়ার স্টাইলের ছবি ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করেছেন বিরাট। রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে এই হেয়ার স্টাইল নিয়েই মাঠে নামছেন কোহলি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…