নিউজ

নৈহাটিতে অবৈধ আতশবাজি শিল্প, বিস্ফোরণে নিহত চারজন

শুক্রবার সকালে নৈহাটির এক বাজি কারখানায় প্রবল বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কেঁপে ওঠে ৭-৮ কিলোমিটার এলাকার বাড়িঘর। নৈহাটির দেবকের মামুদপুরে ওই বাজি কারখানায় পাঁচ জন কাজ করছিল সকালে, হঠাৎ বিস্ফোরণের বীভৎস শব্দে আতঙ্কিত হয়ে ওঠে স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে দেখে বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে।

দমকলে খবর দেয় তারা। ঘটনাস্থলে দমকলের কয়েকটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিভিয়ে কারখানার মধ্যে থেকে পাঁচ কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চারজন মারা যায়, একজনের অবস্থা আশঙ্কাজনক। যারা মারা গেছেন তাদের মধ্যে দুজন মহিলা এবং দুজন পুরুষ কর্মী ছিলেন।

আরও পড়ুন : বড় ধাক্কা তৃণমূলের, ভাটপাড়া পুরসভার অনাস্থা ভোট খারিজ হাইকোর্টের

এর আগেও সেখানে বিস্ফোরণ হয়েছিল বলে জানা যায়। সেই সময় কয়েকজন শ্রমিক জখম হয়েছিল। স্থানীয় সূত্রে খবর সেখানে বহু পরিত্যক্ত বাড়িতেই বাজি তৈরি হয় কিন্তু মানা হয় না অগ্নিনির্বাপক বিধি, ফলে প্রায়শই ঘটে দুর্ঘটনা।

বিস্ফোরণের পর থেকেই বেপাত্তা ওই বাজি কারখানার মালিক নূর হুসেন। বছরখানেক আগেও এই কারখানায় যখন বিস্ফোরণ হয় সেই সময় নূর হুসেনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026