নিউজ

‘আপনি ভারতের প্রধানমন্ত্রী নাকি পাকিস্তানের অ্যাম্বাসেডর?’ প্রধানমন্ত্রী মোদীকে তোপ মমতার

শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটূক্তি করে বলেন যে তিনি ভারতের প্রধানমন্ত্রী অথচ সর্বদা পাকিস্তান নিয়ে কথা বলেন। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে নাগরিকত্ব (সংশোধন) আইনের (সিএএ) বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের নেতৃত্ব দিতে গিয়ে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে বারবার পাকিস্তানের কথা উল্লেখ করার জন্য তোপ দাগেন। এদিন তিনি ভারতীয় হিসেবে জাতীয় সমস্যাগুলো নিয়ে কথা বলার উপর জোর দেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভারত সংস্কৃতি সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী একটি বৃহৎ দেশ। প্রধানমন্ত্রী কেন নিয়মিত আমাদের দেশকে পাকিস্তানের সাথে তুলনা করেন?’ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশ পাকিস্তানে মুসলমানরা ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে নৃশংস অত্যাচার চালিয়েছে সে বিষয়ে নীরব থাকায় ও ভুক্তভোগীদের নাগরিকত্ব প্রদানকারী সিএএ-র বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শনের জন্য বিক্ষোভকারীদের লক্ষ্য করে তীব্র সমালোচনা করেন। এর পরেই মমতা ব্যানার্জী এমন মন্তব্য করেন।

আরও পড়ুন : এক মঞ্চে মমতা-মোদী, সাক্ষী থাকবে রাজ্যবাসী

কর্ণাটকের তুমাকুরুতে শ্রী সিদ্ধগঙ্গা মঠে ভাষণকালে সিএএ সম্পর্কে জনগণকে ভুল তথ্য দিয়ে দেশে ভয় ও উদ্বেগের পরিস্থিতি সৃষ্টি করার বিরোধীদের তুলোধোনা করেছিলেন প্রধানমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন যে, দেশব্যাপী জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) প্রয়োগের বিষয়ে জনগণকে ইচ্ছাকৃতভাবেবিভ্রান্ত করছে গেরুয়া পার্টি। একইসঙ্গে তিনি যোগ করেন, কেন্দ্রের শাসক দলের নেতারা পরস্পর বিরোধী বক্তব্য রেখে সমস্যা আরও বাড়িয়ে তুলছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026