‘হিন্দুস্তান তেরে টুকরে করেঙ্গে’ এই জাতীয় কথা বলা লোকেদের জেলে রাখা উচিত, রাজস্থানের সভা থেকে মন্তব্য করলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জেএনইউতে স্লোগান ওঠে হিন্দুস্তান তেরে টুকরে ১০০০। এরকম যারা বলে তাদের জেলে ভরা উচিত।’
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ সকল বিরোধী দলের নেতাদেরকেই সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্য দায়ী করলেন। আজ কংগ্রেস শাসিত রাজস্থানের যোধপুরে একটি সমাবেশ করেন অমিত শাহ। সেখানেই বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, সংশোধিত নাগরিকত্ব আইন কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, নাগরিকত্ব দেওয়ার জন্য।
আরও পড়ুন : ‘আপনি ভারতের প্রধানমন্ত্রী নাকি পাকিস্তানের অ্যাম্বাসেডর?’ প্রধানমন্ত্রী মোদীকে তোপ মমতার
সমাবেশ থেকে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেন, ‘রাহুল বাবা, আপনি যদি নতুন নাগরিকত্ব আইন পড়ে থাকেন তবে আমরা আপনার সঙ্গে যে কোনও জায়গায় এই বিষয়ে বিতর্কে অংশ নিতে পারি। আর আপনি যদি এটি না পড়ে থাকেন তবে আমি এটি ইতালীয় ভাষায় আপনাকে অনুবাদ করে দিতে পারি, দয়া করে পড়ে নেবেন।’ অমিত শাহ বলেছেন, ‘বিজেপি সিএএ ইস্যুতে এক ইঞ্চিও পিছু হটবে না, এমনকি যদি সমস্ত দল একত্রিত হয় তাহলেও নয়।
সমাবেশ থেকে অমিত শাহ বলেন, ‘বিজেপি দেশের তিন কোটির মানুষের কাছে পৌঁছাবে তাদের সিএএ কি তা নিয়ে বোঝাতে। বিরোধীরা ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে সিএএ-র কারণে মুসলিমরা তাদের নাগরিকত্ব হারাবে। তবে আমি সবাইকে বলতে চাই এই আইনটি কারও অধিকার কেড়ে নেওয়ার জন্য নয় বরং অধিকার দেওয়ার জন্য আইন।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…