কৌশিক পোল্ল্যে: বাঙালির প্রানের ছবিগুলির মধ্যে সত্যজিৎ রায়ের ‘গুপি গাইন বাঘা বাইন’ অন্যতম। এবার ছবির আধুনিকীকরন করে সেই ছবির সিক্যুয়েল তৈরির খবর ছড়িয়ে পড়েছে টলিপাড়া থেকে সিনেমাপ্রেমী মানুষজনের কাছে।
ছবিতে গুপি ও বাঘার চরিত্রে দেখা যাবে দেব ও রাহুলকে এখবরও রটে গিয়েছে রাতারাতি এবং শুরু হয়েছে ট্রোলিং। এরই মাঝে বোমা ফাটালেন দেব নিজেই। রটে যাওয়া গুজবকে মিথ্যে বলে দাবী করলেন।
আরও পড়ুন : বছরের প্রথম বাংলা ছবি ‘অসুর’, আগমন হল ভরা বর্ষায়
ছবির কথা ঘোষনা হওয়ার পর সোশাল মিডিয়ায় এক ভক্ত দেবকে প্রশ্ন করেন তিনি আদৌ এই প্রজেক্টে আছেন কিনা। উত্তরে দেব স্পষ্ট জানিয়ে দেন ‘না’। দেব আরও বলেন এই ছবি নিয়ে তার সঙ্গে এখনও কোনো কথা হয়নি, এরকম কোনো ছবি হলেও সেটি তার প্রযোজনা সংস্থা নির্মান করার এখনও চিন্তাভাবনা করেননি।
দেব কী সত্যিই এরকম বড় মাপের ছবির সঙ্গে যুক্ত নন নাকি নীরবে ছবি থেকে সরে দাঁড়ালেন সেটি স্পষ্ট নয়। তবে অনেকের মতে দেব এই চরিত্র সম্পর্কে বর্তমানে কিছুটা সাসপেন্স রাখতে চাইছেন দর্শকদের জন্য তাই এরকম নেতিবাচক উত্তর দিলেন। তবে দেব এন্টারটেইনমেন্ট থেকে এই বিষয়ে এখনও কোনো অফিসিশাল প্রতিক্রিয়া আসেনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…