খেলা

Asia Cup 2022: রাহুল নন এই ক্রিকেটার হবেন রোহিতের ওপেনিং পার্টনার, জানালেন সাবা করিম

চিরশত্রু ভারত-পাকিস্তান ফের ২২ গজের মহারণে মুখোমুখি হতে চলেছে। সেই উদ্দেশ্যে সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের চোখ এখন এশিয়া কাপ ২০২২-এর দিকে। দীর্ঘ বিরতির পর অবশেষে আগামী কাল থেকে সূদূর আরব আমিরাতে অনুষ্ঠিত হতে চলেছে আসরের দ্বিতীয় দিনে অর্থাৎ আগামী ২৮শে আগষ্ট মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। দীর্ঘ বিরতির পর অবশেষে মেগা আসরে জাতীয় দলে প্রত্যাবর্তন করতে চলেছেন কেএল রাহুল। মনে করা হচ্ছে, মেগা আসরে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার সাথে ওপেনিং করবেন তিনি। তবে প্রাক্তন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার মনে করছেন, কেএল রাহুলকে এশিয়া কাপ ২০২২-এ রোহিতের সাথে ওপেনিং করবেন না।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সাবা করিম এদিন টিম ইন্ডিয়ার ওপেনিং জুটি নিয়ে বড় বিবৃতি দিয়েছেন। সাবা করিমের মতে, বিরাট কোহলি এশিয়া কাপে রোহিত শর্মার সাথে ওপেনিং করবেন। তার মতে, ‘বিরাট কোহলি ও রোহিত শর্মা একসঙ্গে ওপেন করতে পারেন মেগা আসরে। কে এল রাহুল আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করলেও জিম্বাবুয়ের বিরুদ্ধে ওডিআই সিরিজে তিনি পুরোপুরি ফ্লপ প্রমানিত হয়েছেন। ছন্দে ফিরতে হলে আরও কিছুটা সময় দিতে হবে তাকে।’

উল্লেখ্য, কে এল রাহুলকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া। কানেরিয়া বলেন, কে এল রাহুলের পরিবর্তে সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া উচিৎ ছিল টিম ইন্ডিয়ার। ‘সঞ্জু স্যামসনের এশিয়া কাপে খেলার সুযোগ পাওয়া উচিত ছিল। বর্তমানে তিনি দূর্দান্ত ফর্মে রয়েছেন অন্যদিকে, ভারতের উচিত ছিল, জিম্বাবুয়ে সফরে চরম ব্যার্থ কে এল রাহুলকে কিছুটা সময় দেওয়া, যাতে তিনি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে মনোযোগ দিতে পারেন।

এক নজরে ভারতের শক্তিশালী স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেট রক্ষক), দিনেশ কার্তিক (উইকেট রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আর. অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্নুই, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং এবং আভেশ খান।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026