নিউজ

সপ্তাহের শেষে অব্যাহত থাকবে বৃষ্টি, ভারী বৃষ্টির সতর্কতা জারি এই ৫ জেলায়

সপ্তাহের শেষে আজ শনিবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টি বাড়বে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিগত ৪৮ ঘন্টায় বৃষ্টির দেখা না মিললেও আজ শনিবার বেলা গড়ালেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত চলবে। তবে রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও হাওয়া অফিস বিশেষভাবে উত্তরবঙ্গে সতর্কতা জানিয়েছে ভারী বৃষ্টির। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

আজ শনিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ কলকাতা শহরতলীতে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি ও তাপমাত্রা সামান্য বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি অনুভূত হতে পারে। কলকাতায় আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসাথে আজ স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রী সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার চেয়ে এটি প্রায় ২ ডিগ্রী বেশি ছিল। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৯ শতাংশ। গতকাল কলকাতা শহরতলীতে বৃষ্টি হয়নি।

তবে আজ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায়। এছাড়া দার্জিলিং, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকের পর রবিবার এবং সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে।

অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। এছাড়া আগামী কয়েকদিনের দক্ষিণবঙ্গের তাপমাত্রা হেরফের হবে না। আগামী রবিবার বিক্ষিপ্তভাবে বিদ্যুৎসহ হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে কয়েকটি জেলাতে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026