অপেক্ষার আর মাত্র কয়েকটি প্রহর। আগামী ৫ই অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হতে চলেছে একদিনের বিশ্বকাপের মেগা আসর। ইতিমধ্যে বাংলাদেশ, শ্রীলংকা, পাকিস্তান অস্ট্রেলিয়া সহ একাধিক দল বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে ভারতে পৌঁছেছে। পাশাপাশি ভারতের বিভিন্ন গ্রাউন্ডে অনুশীলন শুরু করেছে এই সমস্ত দল। শুরুতেই আমরা আপনাদের বলে রাখি, বিগত এক বছরে ওডিআই ক্রিকেটে ভারতীয় দলের পারফরম্যান্স দেখে ইতিমধ্যে অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা আসন্ন বিশ্বকাপে ভারতকে ফেভারিট দল হিসেবে মেনে নিতে শুরু করেছেন।
নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, বিশ্বকাপের মেগা আসর ৫ই অক্টোবর থেকে শুরু হলেও ভারত ৮ই অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। রোহিত শর্মার নেতৃত্বে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড আসন্ন একদিনের বিশ্বকাপ উপলক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।
এদিকে, ওডিআই বিশ্বকাপে মাঠে নামার পূর্বে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে বড় ভবিষ্যৎবাণী করেছেন তার ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা। এদিন তিনি এক সাক্ষাৎকার বলেন, “আমি আশাবাদী আসন্ন বিশ্বকাপে ভারতীয় দল ভালো পারফরম্যান্স করবে। বিশেষ করে বিগত ৭-৮ মাস ধরে বিরাট কোহলি যেভাবে ফর্মে প্রত্যাবর্তন করেছেন, তাতে ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা অনেক গুন বেড়ে গেছে।”
এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, এই বছর বিরাট কোহলি ১৬ ওডিআই ম্যাচের ১৩ ইনিংসে ৩টি সেঞ্চুরি এবং ২টি হাফ সেঞ্চুরির সাহায্যে ৬১২ রান করেছেন। এই সময়ের মধ্যে বিরাট কোহলির গড় ৫৫-এর বেশি। যেখানে, ২০২০,২০২১ ও ২০২২ সালে বিরাট কোহলির ব্যাটিং ছিল ৩৭-এর কাছাকাছি। উক্ত সময়ের মধ্যে তিনি ২৩ ওডিআই ইনিংসে ৩৭ গড়ে ৮৬২ রান করেছিলেন। যার মধ্যে ১টি মাত্র সেঞ্চুরি করেছিলেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…