আজকালকার দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। এই ভারতীয় মার্কেটে বিশেষ করে মিডরেঞ্জের ফোনের চাহিদা ব্যাপক। এই মার্কেটে অনেক বিদেশি কোম্পানি একাধিপত্য রাখলেও এবার এতে ধামাকা করতে পারে Lava কোম্পানি। এই কোম্পানি একটি বাজেট মিড রেঞ্জ ফোন লঞ্চ করছে যা অনেক নামিদামি কোম্পানির সাথে কঠিন টক্কর দিতে পারবে। Lava কোম্পানির এই নতুন স্মার্টফোন সমন্ধে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
Lava কোম্পানির এই নতুন স্মার্টফোনের নাম Lava Agni 2 5G। এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এই ফোনে সুপারফাস্ট দুর্দান্ত Mediatek Dimensity 7050 চিপসেট রয়েছে। এটি অ্যান্ড্রয়েড 13OS এ চলে। এই ফোন WiFi ও হটস্পট ব্যবহার করলে ৪৪% কম ব্যাটারি ব্যবহার করবে। ক্যামেরার কথা বললে স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ পাবেন। এই স্মার্টফোনের ক্যামেরাটি QPD অটো ফোকাস এবং 6 পি লেন্সসহ প্রস্তুত করা হয়েছে।
এছাড়া এই স্মার্টফোনে ৪৭০০ mah এর ব্যাটারি রয়েছে যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনের দাম মাত্র ২১,৯৯৯ টাকা। এই ফোন কিনলে আপনি কোম্পানির পক্ষ থেকে ১ বছরের জন্য ফ্রি ফোন রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাবেন। তাই আপনি যদি মিডরেঞ্জ সেগমেন্টে একটি ভালো ফোন কিনতে চান তাহলে এই Lava Agni 2 5G আপনার জন্য ভালো অপশন হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…