গিকবেঞ্চে নতুন স্মার্টফোন লিস্ট করল ভিভো, থাকবে SD ৪ জেন ২

ভিভো এবার বাজারে আনতে চলেছে তাদের একটি নতুন ব্র্যান্ড নিউ স্মার্টফোন। এ নতুন স্মার্টফোনটিকে নিয়ে অনেক দিন ধরেই কাজ করছিল এই চিনা মোবাইল নির্মাতা কোম্পানিটি। ফোনটির নাম এখনও পর্যন্ত প্রকাশ্যে না এলেও ফোনটির ব্যাপারে কিছু বিষয় সামনে এসেছে। জানা যাচ্ছে এই ফোনটি ভিভো কোম্পানির অন্যতম জনপ্রিয় Y সিরিজের ফোন হতে চলেছে। এছাড়াও ভিভো কোম্পানির এই নতুন স্মার্টফোনে এমন কিছু ফিচার পাওয়া যেতে পারে যেগুলো কিন্তু একেবারে ফ্ল্যাগশিপ স্মার্টফোনে পাওয়া যায়। ইতিমধ্যেই গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ওয়েবসাইটে স্মার্ট ফোন লিস্ট করা হয়েছে। আপাতত পাওয়া খবর অনুযায়ী, এই স্মার্টফোনটিতে আপনারা দেখতে পেয়ে যাবেন একটি মিডরেঞ্জ প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগণ ৪ জেন ২। অর্থাৎ বলতে গেলে এই স্মার্টফোন হতে চলেছে একেবারেই মিড রেঞ্জ একটি স্মার্ট ফোন। চলুন এই ফোনটির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

গিজমো চায়নার রিপোর্ট অনুযায়ী, V2327 মডেল নম্বর অনুযায়ী এই স্মার্টফোন লিস্ট করা হয়েছে এই বেঞ্চমার্কিং ওয়েবসাইটে। ২৬ শে ডিসেম্বর এই স্মার্টফোনটি লিস্ট করা হয়েছিল এই ওয়েবসাইটটিতে। এই নতুন স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন কোয়ালকম কোম্পানির প্রসেসর এবং তার সাথেই থাকছে ৮জিবি র‍্যাম। এছাড়াও এই স্মার্টফোন আসতে চলেছে এন্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম নিয়ে।

গিকবেঞ্চের টেস্ট অনুযায়ী, এই মুহূর্তে এই স্মার্টফোনটি সিঙ্গেল কোর টেস্টে ৯০২ পয়েন্ট স্কোর করেছে এবং মাল্টিকোর টেস্টে ২১৬৮ পয়েন্ট স্কোর করেছে। এই স্মার্ট ফোনটি অবশ্যই একটি ৫জি স্মার্টফোন হবে। অর্থাৎ মধ্য বাজেটের একটি ৫জি স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে এই ভিভো কোম্পানিটি। মনে করা হচ্ছে আর কিছুদিনের মধ্যে এই স্মার্ট ফোন লঞ্চ হবে। সুতরাং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই নতুন স্মার্টফোনের ব্যাপারে আপনি খবর পেতে পারেন।

BharatBarta Desk

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026