বর্তমান সময়ে নিজেদের সেরা প্রমান করার জন্য বিভিন্ন নেটওয়ার্ক সংস্থা উঠে পড়ে লেগেছে। কেউ ভালো অফার, কেউ কম দাম, কেউ ভালো নেটওয়ার্কের স্পিড দিচ্ছে নিজেদের বিক্রি বাড়ানোর জন্য। মুকেশ আম্বানির জিও আসার পর মোবাইল দুনিয়ায় এক যুগান্তকারী বিপ্লব আসে। ফ্রি থেকে শুরু করে আকর্ষণীয় অফার এর মাধ্যমে জিও তার গ্রাহকের সংখ্যা ক্রমেই বাড়িয়ে চলছিল। তবে এবার যখন অন্য পথে জিও হাঁটতে চললো তখনই নিজেদের অফার গুলো একই রাখলো অন্যান্য নেটওয়ার্ক কোম্পানিগুলি।
সম্প্রতি মোবাইল পরিষেবা সংস্থা জিও আইইউসির নিয়ম অনুযায়ী জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করতে প্রতি মিনিটে ৬ পয়সা কল রেট ধার্য করেছে। জিও এর এই নতুন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে অন্যান্য মোবাইল পরিষেবা সংস্থা যেমন ভোডাফোন এবং আইডিয়া কোনো আলাদা চার্জ নেবে না বলেই জানিয়েছে। এই দুটি সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, “আমাদের কোনো ইচ্ছা নেই গ্রাহকদের উপর অতিরিক্ত চার্জের বোঝা চাপানোর।” তারা আরও জানায় যে রিচার্জ করা থাকলে অন নেট ও অফ নেট এ কথা বলতে পারবেন গ্রাহকেরা। এই সুবিধা পাবে প্রিপেড ও পোস্টপেড গ্রাহকরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…