নিউজ

ঋণ নেওয়ায় রেকর্ড গড়ল ইমরান খান! উঠে এলো চাঞ্চল্যকার তথ্য

বিনোদ পাল : ইমরান খানের শাসনকালের প্রথম বছরেই পাকিস্তান পড়েছে এক বিপুল পরিমাণে আর্থিক সংকটে। আর এ দিকে পাকিস্তানের সবচেয়ে বড় ধর্মীয় সংগঠন দাবি তুলেছে দেশ চালাতে পুরোপুরি ব্যর্থ ইমরান খান। তাঁরা বলেছে ওই পদে বসে থাকার কোনও যোগ্যতাই তার নেই। যে এক বছর ক্ষমতায় রয়েছে ইমরান খানের তেহরিক ই ইনসাফ, সেই গোটা বছর ধরেই অর্থসংকটে ভুগছে পাকিস্তান। এমনকি তাঁরা এ ও বলেছে যে এই সরকার জালিয়াতি করে ক্ষমতায় এসেছে। এখনো অবধি ৩০০০ বিলিয়নের ঋনের বোঝা চেপেছে পাকিস্তান সরকারের ঘাড়ে।

এই প্রথমবার ইসলামাবাদ এক বিশাল সংকটের সম্মুখীন হয়েছে।তবে এর আগে এমনটা কোনোদিন ও হয়নি যে পাকিস্তানকে অন্যের কাছে হাত পাততে হয়েছে ঠিক এমনটাই মন্তব্য করেছেন রাজনৈতিক মহল।মাত্র এক বছরেই পাকিস্তানি মুদ্রায় ৭৫০৯ বিলিয়নের মন্দা তৈরি করেছে ইমরান খান সরকার। স্টেট ব্যাংক অফ পাকিস্তানকে উদ্ধৃত করে পাক মিডিয়া জানিয়েছে ২০১৮ সালের অগাষ্ট থেকে ২০১৯ সালের অগাস্ট পর্যন্ত ২৮০৪ বিলিয়ন ধার করা হয়েছে বাইরের দেশগুলি থেকে। আবার ৪৭০৫ বিলিয়ন ধার করেছে দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রগুলি থেকে।

এমনকি,মার্কিন অনুদান ও বন্ধ হওয়ায় আরো গভীর সমস্যায় পড়েছে ইসলামাবাদ।২০১০ সালে পাকিস্তান এনহ্যান্সড পার্টনারশিপ এগ্রিমেন্ট বা পেপা চুক্তির ভিত্তিতেই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আর্থিক অনুদান লাভ করত পাকিস্তান। ইমরান খানের মার্কিন সফরে আসার তিন সপ্তাহ আগে ইমরান খানকে এই অনুদান কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026