ভারতের মুম্বাই, গুজরাট ও দিল্লিতে এবার ই-সিম পরিষেবা চালু করল ভোডাফোন আইডিয়া। এই তিনটি সার্কেলের পোস্টপেইড গ্রাহকদের জন্য এই পরিষেবা চালু করা হল। ই-সিম ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের কোনো ফিজিক্যাল সিম কার্ড ব্যবহার করতে হবে না। শুধুমাত্র চিপের মাধ্যমে ই-সিম কার্ডের নেটওয়ার্ক প্রবেশ করানো যাবে। তবে বর্তমানে শুধুমাত্র আইফোন ব্যবহারকারিদের জন্যই এই ই-সিম ব্যবস্থা চালু করল ভোডাফোন আইডিয়া। আগামীতে অন্যান্য গ্রাহকদের জন্য এই পরিষেবা সচল করা হবে।
ই-সিমের সম্পূর্ণ কথাটি হল এম্বেডেড সিম কার্ড (embedded SIM)। কীভাবে সিম কার্ডটিকে মোবাইলে অ্যাক্সেস করবেন, জেনে নিন-
আপনি যদি ভোডাফোন আইডিয়ার গ্রাহক হন তবে এই ই-সিম ব্যবহার করতে পারবেন একটি বার্তার মাধ্যমে। আপনাকে তার জন্য ই-সিম ও নিজের ইমেইল আইডি লিখে SMS করতে হবে 199 নম্বরে। আগে থেকেই মোবাইল নম্বরে যদি ইমেইল আইডি যোগ করা থাকে তবে শুধু ই-সিম লিখে 199 নম্বরে পাঠাতে হবে। এরপর আপনার ই-সিম সম্বন্ধে পাঠানো তথ্য যাচাই করা হবে। একটি বার্তার মাধ্যমে আপনাকে কিউআর কোড পাঠানো হবে। বার্তায় পাঠানো কিউআর কোডটি ডিভাইস থেকে স্ক্যান করতে হবে। এই কাজটি করার সময় মোবাইল ডেটা সচল রাখতে হবে। কিউআর কোড স্ক্যান হয়ে গেলে মোবাইলে একটি কনফার্মেশন মেইল আসবে। ২৪ ঘন্টার মধ্যেই চালু হয়ে যাবে ই-সিম পরিষেবা।
PaleyFest LA 2026 is set to light up Hollywood once again, running from April 4–12…
Before marrying Prince Harry, Meghan Markle was best known for her role as Rachel Zane…
Fans of Hulu’s post-apocalyptic drama Paradise can rest assured that showrunner Dan Fogelman has a…
Actor Jim Beaver has penned an emotional tribute to his Supernatural co-star and real-life partner…
Paramount+ has confirmed that Criminal Minds: Evolution will return for its 19th season on May…
Norway’s Princess Mette-Marit made an unexpected appearance at the Royal Palace in Oslo to welcome…