জীবনযাপন

লিভার সুস্থ রাখতে চান ? জেনে নিন ১০ টি উপায় এর কথা-

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার। আর এই লিভার নানা কারণে খারাপ হয়ে যায়। তবে কিছু উপায় রয়েছে যা আপনার লিভারকে ভালো রাখতে পারে। আসুন তবে দেখে নিই–

১) সাপ্লিমেন্ট: যেসব সাপ্লিমেন্ট লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে সেই সাপ্লিমেন্টগুলি খাওয়া উচিত। ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, অ্যামাইনো অ্যাসিড লিভারকে পরিষ্কার রাখতে সাহায্য করে।

২) হেলদি ফ্যাট: ডায়েট করার সময় খাবার থেকে ফ্যাট একেবারে বাদ দিলে চলবে না। হেলদি ফ্যাট খাওয়া উচিত। যেমন অলিভ অয়েল, ওয়ালনাট।

৩) ইজি বুজিং: বেশি পরিমাণে অ্যালকোহল সেবনে শরীরের টক্সিন জমা হয়ে যায়। তাই হালকা পরিমাণ অ্যালকোহল সেবন করা উচিত।

৪) টক্সিন: স্প্রে, টক্সিন থেকে দূরে থাকুন। কেননা ত্বকে বিষক্রিয়া হলে তা লিভারকে প্রভাবিত করে।

৫) প্লান্ট প্রোটিন: লিভার সুস্থ রাখতে অ্যানিমেল প্রোটিনের চেয়ে প্লান্ট প্রোটিন খাওয়া বেশি স্বাস্থ্যকর। যেমন শাক সবজি, ফল, বাদাম বেশি পরিমাণে খাওয়া উচিত।

৬) কফি: অনেকেরই ধারণা রয়েছে যে কফি শরীরের পক্ষে ক্ষতিকর। তবে নিয়মিত কফি পান করলে লিভারের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

৭) ওষুধ থেকে সাবধান: কিছু কিছু ওষুধ থেকে দূরে থাকাটাই ভালো। যেমন পেনকিলার।

৮) হার্বাল কেয়ার: ড্যানডেলিওন, হলুদের মূল লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে।

৯) লো ফ্যাট ফুডে ‘না’: লো ফ্যাট ফুডগুলিতে প্রচুর পরিমাণে চিনি মিশ্রিত করা হয়ে থাকে যা লিভারের পক্ষে খুবই ক্ষতিকর। তাই এসব খাবার থেকে দূরে থাকা উচিত।

১০) স্ট্রেস থাকলে খাবেন না: মুড ঠিক না থাকলে বা খুব টেনশন হলে আমরা অনেকেই খাবার খেয়ে থাকি। কিন্তু এই সময়ে খাবার খাওয়া একদমই ঠিক নয়। এতে খাবার ঠিকমতো হজম হয় না এবং লিভারের সমস্যা দেখা দেয়।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026

অমৃত ভারত প্রকল্পে বদলে যাচ্ছে হলদিবাড়ি স্টেশন! মিলবে একাধিক আধুনিক সুবিধা

রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…

June 4, 2026

পেট্রোল না ইলেকট্রিক বাইক? কেনার আগে জানুন লাভ-লোকসান, নইলে হতে পারে বড় ভুল

বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…

June 4, 2026

তাপপ্রবাহের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…

June 4, 2026

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ঠিকঠাক হয়েছে তো? অনলাইনে এভাবেই চেক করুন স্ট্যাটাস

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…

June 4, 2026

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026