অরূপ মাহাত: কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক যে তলানিতে ঠেকেছে সে বিষয়ে কোন সন্দেহ নেই। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করায় ভারত বিরোধিতা তীব্র করেছে পাকিস্তান। ভারতের সাথে সমস্ত রকম দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করেছে সে দেশের প্রশাসন। প্রয়োজনে যুদ্ধের হুমকি দিয়েছে পাক সেনাপ্রধান। ভারতের তরফে কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন সময়ে দাবি করেছেন, এবার পাক অধিকৃত কাশ্মীর উদ্ধার করায় মোদি সরকারের একমাত্র লক্ষ্য। কাশ্মীর নয় পাকিস্তান চাইলে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।
এই অবস্থায় পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনাকে উস্কে দিলেন। নিজেদের অধিকারবোধ থেকেই দুই দেশের মধ্যে যুদ্ধ লাগার সম্ভাবনা তৈরী হয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে সম্পর্ক দিনের পর দিন আরও খারাপ হয়ে চলেছে। নিজেদের অধিকারবোধ থেকেই যে কোন সময় যুদ্ধ লাগতে পারে ভারত ও পাকিস্তানের মধ্যে।’ কাশ্মীর নিয়েও ভারতকে কড়া আক্রমণ করেন তিনি। বলেন, ‘কাশ্মীর নিয়ে পাকিস্তান একটা শেষ দেখে ছাড়বে। ভারত যেভাবে কাশ্মীরের উপর অধিকার দেখিয়েছে তা একেবারেই ঠিক নয়।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…