নিউজ

Breaking News: বামেদের নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জ, আহত একাধিক!

মমতা সরকারের বিরুদ্ধে ফের পথে নেমেছে বামেরা। বাম ছাত্র ও যুব সংগঠনের সিঙ্গুর থেকে নবান্ন অভিযানে ধুন্ধুমার। শিল্প ও চাকরির দাবিতে এই অভিযান করা হয়। আজ শুক্রবার হাওড়ার মল্লিকফটকে বাম ছাত্র যুব কর্মী-সমর্থকদের এই মিছিল আটকায় পুলিশ। পালটা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে আন্দোলনকারীরা। পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ মিছিলে আসা বাম ছাত্র-যুব কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। ফলে লাঠিচার্জ শুরু করে পুলিশ। পুলিশের চাঠি চার্জের হাত থেকে রেহাই পায়নি মহিলা আন্দোলনকারীরাও। লাঠিচার্জের জেরে আহত বেশ কয়েক আন্দোলনকারীরা। ঢিলের আঘাতে আহত এক পুলিশ কর্মীও। এছাড়া মিছিলে অংশগ্রহণকারীদের প্রতিহত করতে চালানো হয় জল কামান ও কাঁদানে গ্যাসও। একাধিক বাম কর্মীদের আটক করেছে পুলিশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026