ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : সবাই চান তাদের যাত্রা যেন আরামদায়ক হয়। সেইজন্য তারা পয়সা দিয়ে টিকিট কেটে যাত্রা করেন।
কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হতে দেখা গেছে। যেখানে দেখা গেছে একজন ব্যক্তি বিমানের মধ্যে দাঁড়িয়ে যাত্রা করছেন। তাও আবার দীর্ঘ ছয় ঘন্টা। তবে দেখে নেওয়া যাক তিনি কেন বিমানে দাড়িয়ে যাত্রা করলেন!
জানা গেছে যে তিনি ও তার স্ত্রী সেদিন বিমানে একত্রে যাত্রা করছিলেন। আর তিনি তার স্ত্রীর জন্যই আসনটি ছেড়ে দিয়েছিলেন। যাতে তার স্ত্রী আরামে ঘুমাতে পারেন। ছবিটিতে লক্ষ্য করা গেছে যে বিমানের আসনগুলি ধরে দাঁড়িয়ে আছেন ওই ব্যক্তিটি এবং তাদের দুজনের সিট নিয়ে শুয়ে আছেন তার স্ত্রী। ছবিটিতে স্ত্রীর প্রতি তার ভালোবাসা ফুটে উঠেছে। সোশ্যাল মিডিয়ার সবাই ছবিটি দেখে মুগ্ধ হয়েছে।
সবকিছুর প্রতিক্রিয়া সবসময় ভালো হবে তা বলা যায় না। তেমনই এই ছবিটি নিয়েও নানা মতামত দেখা গেছে। কেউ কেউ ব্যাক্তিটির ভালোবাসাকে কুর্নিশ জানিয়েছেন। আবার কারো কারো তার স্ত্রীকে স্বার্থপর বলে মনে হয়েছে। টাইটানিক ছবির জ্যাক ও রোজ এর ব্যাপারে তো সবাই জানে। অনেকে আবার এই জ্যাক আর রোজের সঙ্গে ব্যক্তিটি ও তার স্ত্রীকে তুলনা করেছেন।
তবে এ বিষয় নিয়ে অনেক প্রশ্ন উঠে আসে। যেমন তার স্ত্রী অসুস্থ ছিলেন কিনা? বা তারা একসাথে কোথায় যাচ্ছিলেন?
তবে এসব প্রশ্নের কোনো উত্তর এখনো পাওয়া সম্ভব হয়নি।
মোবাইল গ্রাহকদের জন্য আবারও খারাপ খবর। দেশের অন্যতম বড় টেলিকম সংস্থা Airtel চুপিসারে তার একটি…
ভোটের আবহে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট সামনে এল। কেন্দ্র সরকার সম্প্রতি ডিএ বৃদ্ধির…
বিধানসভা ভোটের ঠিক আগে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দলের অন্যতম কৌশল নির্ধারণকারী সংস্থা আইপ্যাক…
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয়েছিল দীঘার জগন্নাথ ধামের। আর এক বছরের আগেই…
ভোটের আবহে উত্তপ্ত রাজ্যের রাজনীতি। তার মধ্যেই আইপ্যাক (IPAC) নিয়ে নতুন করে জল্পনা ছড়াতেই সরব…
গরম পড়তেই অনেক বাড়িতেই এসি ছাড়া থাকা কঠিন হয়ে যায়। বিশেষ করে রাতে আরাম করে…