জীবনযাপন

চুল পড়া নিয়ে চিন্তিত? আপনার কাছেই রয়েছে এই সমস্যার সমাধান

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : বর্তমানে জল ও আবহাওয়াজনিত কারণে চুল পড়া খুবই সাধারণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে শুধু জল ও আবহাওয়া নয়, শরীরে পুষ্টির ঘাটতি হলেও চুল পড়ার মতো সমস্যা হতে পারে। চুল পড়া রোধে তাই সর্বপ্রথম প্রয়োজন পরিমানমতো পুষ্টি। আর এই পুষ্টি মিলতে পারে কিছু খাবারেই। আসুন জেনে নেই কি কি সেই খাবার-

প্রথমতঃ ভিটামিন সি’ চুলের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান। চুল পড়া রোধে ভিটামিন সি’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সে ক্ষেত্রে প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন সি’ যুক্ত খাবার অর্থাৎ কমলা লেবু, পেয়ারা এই জাতীয় খাবার রাখা অবশ্যই প্রয়োজন।

দ্বিতীয়তঃ ভিটামিন এ’ ও ই’ চুলের জন্য সমান প্রয়োজনীয়। এই দুই উপাদান একত্রে পেতে প্রতিদিন গাজরের জুস খাওয়া প্রয়োজন। এটি চুলের ফলিকলকে ভালোভাবে কাজ করতে সাহায্য করে, যার ফলে চুল পড়া কম হয় ও চুলের স্বাস্থ্য ভালো থাকে।

তৃতীয়তঃ চুলের সুস্বাস্থ্যে ডিম খুবই প্রয়োজনীয় একটি খাদ্য। কারণ ডিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। আর চুলের বেশিরভাগটাই তৈরি হয় প্রোটিন দ্বারা। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম রাখা আবশ্যক।

চতুর্থতঃ চুল পড়া রোধ করার জন্য আয়রন খুবই প্রয়োজনীয় একটি উপাদান। শরীরে আয়রনের ঘাটতি হলে তা চুলের গোড়া দুর্বল করে দেয় যার ফলে চুল পড়ার মতো সমস্যা দেখা দেয়। তাই চুল পড়া রোধে শরীরে পরিমাণমতো আয়রন প্রয়োজন যা সবুজ শাকসবজির মাধ্যমে মিলতে পারে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় সবুজ শাক-সবজি রাখা একান্ত প্রয়োজনীয়।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026