আল্লু অর্জুনের বুটা বম্মা গানটা সোশ্যাল মিডিয়ায় এখন যথেষ্ট জনপ্রিয়। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সর্বত্র এই গানের ভিডিও অনেক শেয়ার হয়েছে এবং এখনো হচ্ছে।
তবে বুটা বম্মা গানটা আরো বেশি জনপ্রিয় হওয়ার পিছনে বিশেষ একটা কারণও রয়েছে। সেটা হল ডেভিড ওয়ার্নার। লকডাউনের সময় নিজের টিকটকে এই গানের সঙ্গে নেচেছিলেন। সঙ্গে ছিল তার স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার এবং এক মেয়ে। নেটিজেনরা এই ওয়ার্নারের এই গানের সঙ্গে নাচটার যথেষ্ট প্রশংসা করেন। সোশ্যাল মিডিয়ায় প্রচুর শেয়ারও হয়েছিল।
ফের আরেকবার বুটা বম্মা গানটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আর আলোচনার কারণ সেই ওয়ার্নারই। সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে চলাকালীন বাউন্ডারির সামনে ফিল্ডিং করছিলেন ওয়ার্নার। দর্শকরা তাকে বুটা বম্মা নাচটা একটু দেখাতে বলেন। ওয়ার্নারও তাদের হতাশ করেননি। সেই গানের নাচটা একটু দেখানও।
আর তাই আবার সোশ্যাল মিডিয়ায় বুটা বম্মায় ওয়ার্নারের নাচটা নিয়ে এখনো আলোচনা হচ্ছে। ম্যাচ শেষ হওয়ার একদিন পরেও নেটিজেনরা তার সেই নাচ শেয়ার করছেন। অনেকে আবার ইউটিউবে বুটা বম্মা অফিশিয়াল গানের পোস্টে কমেন্ট করে লিখছেন ওয়ার্নারের ভিডিও দেখেই তারা এই জনপ্রিয় গানের ভিডিও ইউটিউবে দেখছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…