বিনোদন

১৮ বসন্ত পার করে ফেললেন প্রসেনজিৎ-অর্পিতা, দেখুন বিয়ের ছবি

‘তুমি এলে তাই’ দিয়ে শুরু হয় অর্পিতার জীবন। সেই ‘তুমি’ এখন বাংলার বুম্বাদা। হ্যাঁ পশ্চিমবঙ্গের বাঙালি চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিয়ে করেন অর্পিতা পাল ২০০২ সালে। দেখতে দেখতে ১৮ টা বসন্ত পার করে দিলেন চিরসবুজ প্রসেনজিৎ ও বং ডিভা অর্পিতা। এই বসন্তের মধ্যেই ঘরে আসে ত্রিসেনজিৎ চট্টোপাধ্যায়।

প্রয়াত পরিচালক ঋতুপর্ণ সেনগুপ্তের ‘উৎসব’ ছিল এই জুটির সেরা প্ল্যাটফর্ম। এই সিনেমাতেই প্রসেনজিৎ-অর্পিতার জুটি ছিল প্রশংসনীয়। উৎসব ছাড়াও এই দুই হিট জুটি পরিচালক হরণাথ চক্রবর্তীর পরিচালনায় ছবি ‘প্রতিবাদ’ ও সাম্প্রতিক কালে ‘ফোর্স’ ছবিতেও একসঙ্গে কাজ করেছেন। অভিনয় জীবন ছাড়াও এই দুই পাওয়ারফুল কাপল অফস্ক্রিনেও হিট। লক্ষ্মী পুজো হোক বা সরস্বতী আরাধনা সবেতেই একসঙ্গে নিষ্ঠা ভরে অনুষ্ঠান পালন করেন। অনস্ক্রিনে এই পাওয়ারফুল কাপলকে একসঙ্গে দেখা না গেলেও অফস্ক্রিন দুজন দুজনের প্রতি গভীর প্রেমে আবদ্ধ।

দুজনেই কর্মসূত্রে বাইরে থাকেন। একে অপরকে খুব কম সময় দিতে পারেন, কিন্তু তাতে কি? সম্পর্কের রসায়নে কোন আঁচ আসতে দেননি এই জুটি। কিন্তু এমন জোরদার সম্পর্কের মূল রহস্য কি? এই ব্যপারে বুম্বাদা একটি সাক্ষাৎকারে বলেছিলেন, একে অপরকে বোঝা এবং বিশ্বাসই তাঁদের সম্পর্কের রহস্য। অবশ্য এর আগেও বুম্বাদার দুইবার বিয়ে হয়, কিন্তু সব বাঁধা মিটিয়ে অর্পিতার সঙ্গে ভালবাসার সম্পর্কে জড়ান বুম্বাদা। ২০০২ এই শুরু হয়ে যায় বুম্বাদার জীবনের বসন্তের নতুন অধ্যায়।

সম্প্রতি অর্পিতা তাঁদের বিয়ের কিছু মুহূর্তের ছবি তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। এখনো যে বুম্বাদার প্রেমে ভাসছেন অর্পিতা তা তাঁর পোস্ট দেখেই স্পষ্ট। ২০০২ এর বিয়ের কিছু স্মরণীয় মুহূর্তের ছবি তুলে ধরেন অর্পিতা এদিন। লিখেছেন 17years of togetherness। হ্যাঁ, দেখতে দেখতে ১৭ বছর পার করে ফেললেন টলিউডের এই সুপার কুল পাওয়ারফুল জুটি। তবে এই বছর তাঁরা পা রাখলেন ১৮ তে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026