খেলা

কাল দল থেকে বাদ পরতে পারে এই ক্রিকেটার, দেখুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

অস্ট্রেলিয়ার মাঠে সিডিনিতে প্রথম দুটি ওয়ানডে ম্যাচে যথাক্রমে ৬৬ ও ৫১ রানে হেরে সিরিজ থেকে ছিটকে গেছে ভারত। আগামীকাল ক্যানবেরায় সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচটা তাই নিয়মরক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার লক্ষ্য ক্যানবেরায় শেষ ম্যাচেও জিতে ভারতকে হোয়াইটওয়াশ করা। অন্যদিকে টিম ইন্ডিয়ার লক্ষ্য হবে এই মাঠেই ৪ তারিখ থেকে শুরু হতে চলা টি-২০ সিরিজের আগে শেষ ওয়ানডে ম্যাচ জিতে হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনা।

বাকী ম্যাচ দুটোর মতো এই ম্যাচটাও ভারতীয় সময় সকাল ৯.১০ এ শুরু হবে। চোটের জন্য শেষ ওয়ানডে এমনকি টি-২০ সিরিজেও খেলবেন না অজি তারকা ডেভিড ওয়ার্নার। আর প্যাট কামিন্সকে শেষ ওয়ানডে ও টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। ওয়ার্নার না থাকায় ওপেন করবেন মার্নাস লাবুশেন। চার নম্বরে ক্যামেরন গ্রিন বা ম্যাথিউ ওয়েডকে খেলতে দেখা যাবে। প্যাট কামিন্সের জায়গায় প্রথম একাদশে খেলবেন শন অ্যাবট।

ভারতের প্রথম একাদশে একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। নবদীপ সাইনির জায়গায় টি-নটরাজনের আন্তর্জাতিক অভিষেক হতে পারে।

দেখে নিন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ : 

ভারত: শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, টি-নটরাজন/নবদীপ সাইনি, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল।

অস্ট্রেলিয়া : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন/ম্যাথিউ ওয়েড, গ্লেন ম্যাক্সওয়েল, মোয়েস হেনরিকস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), শন অ্যাবট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026