প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস বলিউডের সবচেয়ে জনপ্রিয় ও বহুলচর্চিত জুটি। তাঁদের দুই বছরের বিবাহবার্ষিকীতে প্রিয়াঙ্কা ফাঁস করলেন একটি গোপন তথ্য। একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, নিক আর্লি রাইজার এবং প্রিয়াঙ্কা লেট রাইজার। নিকের অদ্ভুত একটি অভ্যাস হলো ঘুম থেকে ওঠার পর নিক তাকিয়ে থাকেন প্রিয়াঙ্কার ঘুমন্ত মুখের দিকে। ঘুমন্ত প্রিয়াঙ্কার মেকআপ ছাড়া চেহারা নিকের বিশেষ প্রিয়।
প্রিয়াঙ্কা জানান, নিকের এই অভ্যাস তাঁর পক্ষে খুব অস্বস্তিকর। কিন্তু একইসঙ্গে প্রিয়াঙ্কা নিকের এই মিষ্টি অভ্যাসটি এনজয় করেন। তাঁর মনে হয় রোজ সকালে উঠে স্ত্রীর মুখ দেখে দিন শুরু করে নিক আদর্শ স্বামীর কাজ করছেন। প্রিয়াঙ্কা অভিনীত ‘কোয়ান্টিকো’র কিছু এপিসোড দেখে নিকের পছন্দ হয়ে যায় প্রিয়াঙ্কাকে। কমন ফ্রেন্ড-এর মাধ্যমে প্রিয়াঙ্কাকে খুঁজে বার করেন নিক। মাত্র তিনটি ডেটের পর নিক প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দেন। বিয়ের প্রস্তাবে প্রিয়াঙ্কা রাজী হয়ে যান। 2018 সালের পয়লা ডিসেম্বর ভারতবর্ষে বিয়ে হয় নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার।
প্রথম বিবাহবার্ষিকীর পরে নিক ও প্রিয়াঙ্কা তাঁদের প্রথম যৌথ প্রোজেক্টের কথা ঘোষণা করেন। তাঁদের বিয়ের সঙ্গীত অনুষ্ঠানের উপর ভিত্তি করে অ্যামাজন প্রাইমে একটি শো দেখানো হয়। এছাড়া জোনাস ব্রাদার্সের মিউজিক ভিডিওয় ভিক্টোরিয়ান লুকে সকলের কাছে প্রশংসনীয় হন প্রিয়াঙ্কা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…