আমফানের ত্রাণে বহুবার দুর্নীতির অভিযোগ উঠেছে শাসক শিবিরের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের রায়কে এইদিন স্বাগত জানালেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন,”আদালতের নির্দেশে এইবার আমফানে ক্ষয় ক্ষতি, প্রাপ্ত অনুদান সব বিষয়েই তদন্ত শুরু করবে ক্যাগ। এর ফলে স্বচ্ছ হয়ে যাবে সমস্ত বিষয়।” এইদিন অনুদানের বিষয়ে কেন্দ্রকে পাল্টা বাক্যবাণ ছোঁড়েন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার।
শেষ কবে কলকাতায় দেখা গিয়েছিল ঝড়ের তাণ্ডব। মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের দাপটে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল গোটা বাংলা। আকাশ পথে ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। কেন্দ্র থেকে তার পরেই সাহায্য এসেছিল। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আর্থিক ত্রাণ এবং ক্ষতিপূরণ দেওয়ার কথা। কিন্তু সেই টাকা কোথায়? রাজ্যের প্রায় সর্বত্রই তৃণমূল নেতার বিরুদ্ধে উঠেছিল দুর্নীতির অভিযোগ। দুর্গতরা দাবি করেছেন, প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে বহুবার। তবে মেলেনি ত্রাণ। অথচ ঝড়ে যাদের বাড়ি ভালো, পাকা, তারা ক্ষতিপূরণের টাকা পেয়েছেন। সেই মামলাই পৌঁছায় আদালতে। বেশ কয়েকটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সেই বিষয়েই এইদিন তদন্ত করে CAG কে রিপোর্ট দিতে নির্দেশ দিল আদালত। এই বিষয়কেই স্বাগত জানালেন বিজেপি নেতা মুকুল রায়।
অন্যদিকে আবার আমফান ত্রাণে ‘দুর্নীতি’ হাইকোর্টের রায়ের পর ফের অনুদানের বিষয়ে কেন্দ্রের দিকে তীর ছুড়ল শাসক শিবির। এইদিন দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন,”মাঝে মাঝে ছেলে ভোলানোর মতো রাজ্যকে এক দুই হাজার কোটি টাকা দেয় কেন্দ্র। কেন্দ্রের তরফে প্রচার করা হয় যে রাজ্যকে অনেক টাকা দিলাম। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা কোথা থেকে আসে? যায় কোথায়? এই টাকা তো আর কেন্দ্রের নয়। অন্যদিকে তো জিএসটি বাবদ করও দেয় রাজ্যগুলি।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…