পলিটিক্স

পিকে প্রসঙ্গে উগরে দিলেন ক্ষোভ, সঙ্গে পরামর্শ শুভেন্দুকে, আবারো শিরোনামে মদন

পিকে প্রসঙ্গে আবারো কথা বলতে শোনা গেল তৃণমূল নেতা মদন মিত্র কে। এদিন একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মদন মিত্র বললেন, পিকে একজন স্ট্র্যাটেজি মেকার। দল তাকে নিয়ে এসেছে সাহায্যের জন্য। পিকে শুধুমাত্র সাজেস্ট করবে কোন কোন কাজ করলে ভালো হয় কোন কাজ করলে ভালো হয় না। কিন্তু, এলাকাতে হনুমান মন্দিরের স্থাপন অনুষ্ঠানে আমি কোন পোশাক পরবো তা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। পাশাপাশি তিনি এদিন শুভেন্দুর লিফট মন্তব্যের প্রসঙ্গ তুলে কটাক্ষ করলেন।

মদন বললেন, আমার বাড়িতে কোন ক্যাপসুল লিফট নেই। আর আমার কথায় কথায় চপারে চড়াও হয় না। শুভেন্দু কে কটাক্ষ করে মদন আরো বললেন,” আমি তৃণমূলের পার্টি অফিসে বসছি তিনদিন। সকাল থেকে তৃণমূলের মিছিল করছে। আমিও তৃণমূলে আছি আমি তৃণমূলের সম্পদ। আর যারা তৃণমূলে আছেন তারাও তৃণমূলের সম্পদ। যারা তৃণমূলের মিছিল করছেন, একটা সময়ে যারা তৃণমূলে ছিলেন সকলেই তৃণমূলের সম্পদ।

কিছুদিন আগে ফেসবুকে চায়ের কাপ হাতে একটি ছবি পোস্ট করেছিলেন মদন মিত্র। ছবির ক্যাপশনে লেখা ছিল টাইম ফর প্যাকআপ। এই প্যাকআপ শব্দের মাধ্যমে কি বোঝাতে চেয়েছিলেন মদন মিত্র? সেই ব্যাপারে প্রশ্ন করা হলেও বেশ কৌশলী ভঙ্গিতে উত্তর দিলেন মদন মিত্র। তিনি বললেন,”তৃণমূলের সকলে এখন ড্রেসিংরুমে। এখন মেকআপ তোলা হচ্ছে। প্যাকআপের সময় হয়ে গিয়েছে।।প্যাক আপ করা মানে নতুন শুরুর জন্য তৈরি হওয়া। মেকআপ পড়ে থাকলে তো আর লোকের চরিত্র বোঝা যায় না। আর তাই নতুন শুরুর আগে প্যাকআপ প্রয়োজন।

শুভেন্দু প্রসঙ্গেও মদন মিত্র বেশ কৌশলী। তিনি বলেছেন, শুভেন্দু একবারে তার ছোট ভাইয়ের মতো। তবে, তিনি শুভেন্দুকে উদ্দেশ্য বলেছেন, নন্দীগ্রামের নাম মানুষে জেনেছে। এখন তিনি জনপ্রিয় মানুষ। কিন্তু, এই জনপ্রিয়তার খেলা অত্যন্ত ডেঞ্জারেস। আগামী সময়ে সব কিছু প্রমাণ হয়ে যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026