রাজ্য

ভোটে দাঁড়াবেন না শীলভদ্র, সাফ জানিয়ে দিলেন পিকের দলকে

সকল দলেরই এখন টার্গেট ২০২১ এর বিধানসভা নির্বাচন। কিন্তু বিধানসভা ভোটে দাঁড়াবেন না ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। সে কথা তিনি আগেই ঘোষণা করেছেন। কিন্তু এইবার সেই কথা তিনি জানিয়ে দিলেন টিম পিকে কেও। মঙ্গলবার তথা আজ ব্যারাকপুর কুমোরপাড়ায় বিধায়কের কার্যালয়ে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন প্রশান্ত কিশোরের আই প্যাকের প্রতিনিধি আদিত্য সিং এবং সন্দীপ ভুসি। ৫ মিনিটেরও বেশি কথা বলেন তারা বিধায়কের সাথে। তারপর তারা বেড়িয়ে যান কার্যালয় থেকে। তবে এই বিষয়ে তারা সংবাদ মাধ্যমের সামনে কিছু বলেননি প্রতিনিধিরা।

পড়ে এই বিষয়ে শীলভদ্র বাবুকে প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন,”তাদের সাথে দলের বিষয়ে এবং কাজের বিষয়ে কথা বলা হয়েছে মাত্র। তবে আমি যে পার্থী হয়ে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি তাতে পরিবর্তনের কোনও জায়গাই নেই। আমি পিকের বিরুদ্ধে নই। আমি কেবল বলেছি রাজনীতির মানুষের কাছে রাজনৈতিক ব্যক্তিত্বেরই আসা উচিৎ। তারা এলে আলোচনা আরও ভালো হত। কিন্তু কোনও পেশাদার সংস্থার প্রতিনিধি এলে সেখানে কি আর রাজনৈতিক আলোচনা হয়?”

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও এই ধরণের কথা শোনা গিয়েছে শীলভদ্রর মুখে। এইদিন প্রশান্ত কিশোরের নাম না করেই তিনি বলেন,”বাণিজ্যিক মানসিকতা নিয়ে কিছু মানুষ এসেছেন কেবল। তারাই ভট পরিচালনা করছে। এতে আমার কোনও সমর্থনই নেই।” এমনকি তাদের কাছে রাজনৈতিক পরামর্শ তিনি শুনবেন না, এমনটাই জানিয়েছেন বিধায়ক। তবে কেবল তিনিই না, একই বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন একাধিক তৃণমূল নেতা। তাদের মধ্যে অন্যতম নেতা ছিলেন মিহির গোস্বামী। তবে পড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। তবে দলের ব্যবহারে স্পষ্ট যে পিকে কে নিয়ে একদমই খুশি নয় দলের নেতারা। অসন্তোষ ঘনিয়েছে শাসক শিবিরের রাজনৈতিক মহলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026