শ্রেয়া চ্যাটার্জি – পরনে বেগুনি রংয়ের শাড়ি মুখে কালো মাস্ক এই নিয়েই ৭৫ বছরের এক বৃদ্ধা রাস্তার মধ্যেই তার মার্শাল আর্ট এর কেরামতি দেখাচ্ছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সঙ্গে সঙ্গেই রীতিমত ভাইরাল হয়ে গেছে। এমন কাজ করেই তিনি পরিবারের জন্য কিছু অর্জন করেন। শাড়ি পড়ে মুখে মাস্ক লাগিয়ে হাতের দুটি লাঠি নিয়ে একেবারে প্রফেশনাল মার্শাল আর্ট যারা করেন তাদের মতন একেকটা স্টান্ট দিচ্ছেন এই বৃদ্ধা ঠাকুমা।
পুনের এই ঠাকুমা বেঁচে থাকার জন্য করোনা ভাইরাস এর এই আবহে লকডাউনের মধ্যে তাই তার লাঠি খেলাকেই পেশা হিসেবে গ্রহণ করেছেন। খেলা শেষ হওয়ার পরেই এই বৃদ্ধা ঠাকুমা তার দুহাত পেটের কাছে জোর করে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষের কাছ থেকে টাকা নিয়ে ব্যাগে পুরছেন।
করোনা ভাইরাসের আবহে দেশ তথা গোটা বিশ্বের অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে গেছে, পরিবারের মুখে সকলের মুখে অন্ন তুলে দেওয়া একটা প্রত্যেকের কাছেই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রত্যেকদিন মানুষকে লড়াই করতে হচ্ছে এই অর্থনৈতিক ভেঙে পড়া কাঠামোর সঙ্গে। তবে এমন পরিস্থিতি না হলে বৃদ্ধার এমন সুন্দর স্টান্টও দেখা মিস হয়ে যেত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…