সম্প্রতি কয়েকদিন ধরে আকাশছোঁয়া হয়েছে আলুর দাম। সাধারণ মানুষের পকেটে টান পড়েছে এই লক ডাউনেও। কিন্তু আলুর দাম এত বেড়ে যাওয়ার কারণ কী? আলু ব্যবসায়ীরা বলছেন, আলুর চাহিদা বেড়ে গিয়েছে তাই দাম বেড়ে গিয়েছে আলুর।
এ রাজ্যের অনেক আলু ব্যবসায়ীরা বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে আলু বিক্রি করছেন। আর তার ফলে রাজ্যে আলুর উৎপাদন বেশি থাকা সত্ত্বেও চাহিদা মিটছে না। আর তার ফলেই বেড়েছে আলুর দাম। অনেক ব্যবসায়ী আলুর দাম আরও বৃদ্ধির আশায় রয়েছেন। কোল্ড স্টোরেজে মজুত রেখেছেন আলু।
আর এই ঘটনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে যেতেই ক্ষুব্ধ হয়েছেন তিনি। রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ৪০ বস্তার বেশি আলু মজুত রাখা যাবে না। এদিন আলু নিয়ে বৈঠক হয় নবান্নে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, রবিবার থেকে সুফল বাংলায় ২৫ টাকা দরে আলু বিক্রি করবে রাজ্য সরকার। সম্প্রতি বাজারে আলুর দাম বেড়ে জ্যোতি আলু প্রতি কেজি দরে হয়েছে ৩০ টাকা। চন্দ্রমুখী আলু ৩৫ টাকা প্রতি কেজিতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…