নিউজ

করোনা আতঙ্কের মধ্যেই ‘জাপানি জ্বর’-র সংক্রমণ, চিন্তা বাড়িয়েছে চিকিৎসকদের

করোনা ভাইরাসের আক্রমণে দিশেহারা অবস্থা সারা বিশ্বের। তার উপর আবার এসে উপস্থিত হয়েছে ‘কাওয়াসাকি’ বা জাপানি জ্বর। এই পরিস্থিতিতে দুশ্চিন্তা বাড়ছে চিকিৎসকদের। তবে, রয়েছে ভালো খবরও। হুগলির এক ছোট্ট শিশু করোনা ও ‘কাওয়াসাকি’-কে হারিয়ে বাড়ি ফিরে এল। মাত্র ৪ মাসের এই শিশুটি করোনা ও কাওয়াসাকি-কে একসঙ্গে হারিয়ে কিছুটা হলেও আশার আলো দেখিয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগের উপসর্গ কিছুটা করোনার মতোই। একবার জ্বর হলে ছাড়ে না কিছুতেই। একইসঙ্গে জিভ ও ঠোঁট ফুটফুটে লাল হয়ে ওঠে। শরীরের বিভিন্ন জায়গায় র‍্যাশ ফুটে ওঠার পাশাপাশি ফুলেও ওঠে গলাও। সম্প্রতি এই রোগের প্রকোপ দেখা গেছে পশ্চিমবঙ্গেও। হুগলির এক মাস চারেকের শিশুর শরীরে দেখা যায় কাওয়াসাকি বা জাপানি জ্বরের এই লক্ষণগুলো। এরপরই তাকে ভর্তি করা হয় মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে।

উপসর্গের লক্ষণ দেখে চিকিৎসকরা প্রাথমিকভাবে শিশুটি কাওয়াসাকি আক্রান্ত বলে মনে করলেও, পরবর্তীকালে তার শরীরে কাওয়াসাকি-র পাশাপাশি করোনাও ধরা পড়ে। মুকুন্দপুরের আমরি হাসপাতালের চিকিৎসক সৌম্যব্রত আচার্য সাংবাদিকদের জানান, তিন থেকে চার দিনের জ্বরের পাশাপাশি শরীরে র‍্যাশ থাকায় চিকিৎসকরা কাওয়াসাকি-র বিষয়ে নিশ্চিত হন। পরে তার শরীরে করোনা ধরে পড়ে। তবে বর্তমানে ভালো রয়েছে শিশুটি। স্বাভাবিক ভাবেই হাসছে খেলছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাত্র চার মাসের শিশুর একসঙ্গে কাওয়াসাকি ও করোনা আক্রান্ত হওয়ার ঘটনা বিরল। এই রাজ্যে এটিই প্রথম ঘটনা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026