বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা মুখ্যমন্ত্রীকে ‘ব্যর্থ মুখ্যমন্ত্রী’ আখ্যা দেন, ভিডিও ট্যুইট করে কটাক্ষ বিজেপির
ভারতীয় জনতা পার্টি জানিয়েছে যে, অন্যান্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ব্যর্থ মুখ্যমন্ত্রী’র আখ্যা দিয়েছেন। রাজ্যে ফেরার পর স্টেশন থেকে বাসে নিয়ে যাওয়ার কোনও ব্যবস্থা ছিল না বলে অভিযোগ করেছেন তারা। বিজেপির পশ্চিমবঙ্গ ইউনিট ট্যুইটারে অভিযোগ করেছেন যে, পরিযায়ী শ্রমিকরা ক্যামেরার সামনে নিশ্চিত করেছেন যে তাদের ট্রেনে ও অন্যান্য রাজ্যে যত্ন নেওয়া হয়েছিল।
‘বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা ক্যামেরার সামনে নিশ্চিত করেন যে, তাদের ট্রেন ও অন্যান্য রাজ্যে যত্ন নেওয়া হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার কোনও ব্যবস্থা ছিল না। এই শ্রমিকরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ব্যর্থ মুখ্যমন্ত্রী’র তকমা দিচ্ছেন! এই ভিডিওটির বাইরে কি আর কোন প্রমাণের দরকার আছে?’ ভিডিও ট্যুইট করে এমনই জানিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি।
প্রসঙ্গত, গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে জানতে চেয়েছিলেন যে, ২০ মে ঘূর্ণিঝড়ের পর সীমিত পরিকাঠামো নিয়ে রাজ্য সরকার কোথায় এত সংখ্যক পরিযায়ী শ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোয়ারানটিনের জন্য রাখবে?
মুখ্যমন্ত্রী এই সময় কেন্দ্রকে রাজনীতি না করার অনুরোধ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, বর্তমানে কোভিড ১৯ মহামারী ও ঘূর্ণিঝড় আম্ফানের কারণে দ্বৈত সংকটের বিরুদ্ধে লড়াই করছে রাজ্য। ‘রাজ্য সরকার কোভিড ১৯ মহামারী ও ঘূর্ণিঝড় আম্ফানের দ্বারা সৃষ্ট ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দ্বৈত সংকটের মুখোমুখি হচ্ছে। আমাদের পরিকাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে। অথচ ভারতীয় রেল প্রতিদিন রাজ্যে শ্রমিক স্পেশাল ট্রেন প্রেরণ করছে। আমাদের জানাতেও প্রয়োজন মনে করছে না।’ জানান মুখ্যমন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…