রাজ্যে আগামী ২৪ ঘন্টায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কেরলে বর্ষা ঢুকবে সোমবার অর্থাৎ আজ, আর তার প্রভাবেই রাজ্যে হবে প্রাক বর্ষার বৃষ্টি। গতকালও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকালের দিকে বৃষ্টি হয়।
বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টির পরিমাণ। গতকাল উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টি হয়েছিল।আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্তের অবস্থান আছে। তার প্রভাবেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়।
ঝাড়খণ্ডের উপর ঘূর্ণাবর্ত ছাড়াও রাজ্যে দখিনা বাতাসের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। এই দুইয়ের সম্মিলিত প্রভাবেই বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। উত্তরবঙ্গের জেলা গুলির মধ্যে দার্জিলিং, অলিপুরদুয়ার, কালিম্পঙ, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টি হবে সোমবার থেকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…