এইবছর বেড়েছে পাশের হার, মাধ্যমিকে সেরা দশে নেই কলকাতা
করোনা সংক্রমণের জেরে বাতিল করা হয়েছে উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা। শুক্রবার সাংবাদিক বৈঠকে এই পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়। কিভাবে ছাত্রছাত্রীদের মূল্যায়ন হবে সেটা পরে জানানো হবে বলে তিনি জানিয়েছেন। সিবিএসই ও আইসিই- জুলাইয়ের পরীক্ষাও বাতিল ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। আগামী ৩১ জুলাই পর্যন্ত ট্রেন চলবে না। সুতরাং পরীক্ষার্থীদের যাতায়াতে অসুবিধার সৃষ্টি হবে। সবদিক বিচার বিবেচনা করেই রাজ্যের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
সিবিএসই ও আইসিই-র উচ্চমাধ্যমিকের পরীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গড় নম্বরের ভিত্তিতেই দশম আর দ্বাদশ শ্রেণীর এই দুই বোর্ডের পরীক্ষার ফলাফল নির্ধারিত হবে। জুলাইয়ের মাঝামাঝিতে ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
রাজ্য উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা হবে বলে মনে করা হচ্ছে। জুড়িও স্পষ্ট করে এখনও কিছু জানানো হয়নি। কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে ৩১ জুলাইয়ের মধ্যে উচ্চমাধ্যমিকের পরীক্ষার ফল ঘোষণা হতে পারে। অন্য বিষয়ে পাওয়া সর্বোচ্চ নম্বর মিলবে বাকি থাকা পেপারে। পরীক্ষার্থীরা প্রয়োজনে আবারও পরীক্ষার জন্য আবেদন করতে পারবে বলে জানানো হয়েছে।
ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…
পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-লালগোলা রুটে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া…
পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।…
নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প। ঝুঁকিমুক্ত ও সরকার-সমর্থিত হওয়ায়…
পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার মেয়র পদ নিয়ে তাঁর মন্তব্য ঘিরে…
রিলায়েন্স Jio আবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে OTT…