কৌশিক পোল্ল্যে: গত ১৪ই জুন গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। বান্দ্রায় তার বাড়ির সিলিং থেকে ঝুলন্ত দেহটি উদ্ধার করা হয়। মুম্বাইয়ে শেষকৃত্য সম্পন্ন করার পর তার পরিবার পাটনার বাড়িতে ফিরে এসে স্মরণ সভার আয়োজন করেন, যদিও এই স্মরণসভায় কোন তারকা কে আসতে দেখা যায়নি। ছেলের ছবি সামনে হতাশ মুখে বসে ছিলেন অভিনেতার বাবা।
এদিনই বেশকিছু সংবাদ মাধ্যম সুশান্ত সম্বন্ধে তার বাবার কাছে সাক্ষাৎকার নিতে চাইলে অভিনেতার বিয়ের প্রসঙ্গটি উঠে আসে। তার বাবা স্পষ্টই জানিয়ে দেন, সুশান্তের বিয়ে ঠিক হয়েছিল, হয়তো ২০২০ এর শেষে কিংবা একুশের শুরুর দিকে তার বিয়ে হওয়ার কথা ছিল। পাত্রীর নাম অবশ্য জানাননি সুশান্তের বাবা। তিনি বলেন মুম্বাইয়ে অঙ্কিতার সঙ্গে সুশান্তের সম্পর্কের কথা তিনি জানতেন কিন্তু রিয়া চক্রবর্তীকে তিনি চিনতেন না, তার ছেলের সঙ্গে রিয়ার প্রেমের সম্পর্কে যথেষ্ট সন্দিহান অভিনেতার বাবা।
সুশান্তের মৃত্যুর পর অভিনেতার শেষকৃত্যে বেশকিছু বলিউড তারকা কে দেখা যায় যদিও তারা কেউই প্রথম সারির নন। রাজকুমার রাও, বিবেক ওবেরয়, কৃতি শ্যানন, শ্রদ্ধা কাপুর এদিন উপস্থিত ছিলেন। সুশান্তের মৃত্যু নিয়ে তদন্ত চলছে, মুম্বাই পুলিশের হাতে অনবরত উঠে আসছে নতুন তথ্য। ইতিমধ্যেই ২৩ জনকে জেরা করে তাদের প্রত্যেকের বয়ান রেকর্ড করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…