অফবিট

বাঙালির খাদ্য তালিকায় থাকা ডালের উৎসের ইতিহাস জানেন, অবাক হবেন

শ্রেয়া চ্যাটার্জি – নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত বাঙালি মানেই ভাতের সঙ্গে ডাল থাকবেই। মুসুর ডাল সিদ্ধ কিংবা ঘন ঘন করে মুগের ডাল অথবা ব্রেকফাস্টে চানার ডাল, বিয়ে বাড়িতে গিয়ে ডাল মাখানি সবকিছুতেই খাদ্য তালিকা জুড়ে রয়েছে ডাল। শুধু বাঙালি নয়, ভারতবাসীদের খাদ্য তালিকাতেও ডাল তার নিজস্ব জায়গা করে নিয়েছে কিন্তু একটু ইতিহাস ঘাঁটলে দেখা যাবে প্রত্নতত্ত্ববিদদের খুঁজে পাওয়া প্রত্নবস্তু প্রমাণ করে যে, এই প্রিয় খাদ্য ডালটি অনেকদিন আগেই ভারতবর্ষে আবির্ভাব হয়েছে। এর আগমন সেই হরপ্পা সভ্যতায়। ভারতীয়রা ডাল অনেকভাবেই খান। কখনো মুসুর ডালের সুপ করে কখনো বা মুগের ডাল এর মধ্যে সবজি দিয়ে অথবা মাংস দিয়ে বানানো ডালও দেখা যায়। খুব সাধারণ ‘তড়কা ডাল’ থেকে শুরু করে ‘ডাল মাখানি’ অনেক রেস্টুরেন্টে এগুলি থাকে খাদ্য তালিকার মধ্যে।

মুগ, মুসুর, অড়হড় মোটামুটি ভারতবর্ষের সব জায়গাতেই খাদ্যতালিকায় দেখা যায়। তবে বিভিন্ন জায়গায় এই ডাল তৈরি করার পদ্ধতি বিভিন্ন রকম। সাধারণত ফারাকটা মসলার উপর ভিত্তি করেই হয়। পুরাতন ভারতীয় ইতিহাসের কিছু তথ্য প্রমাণ থেকে জানা যায়, অতীতকালে ডাল পরিবেশন করা হতো খুব অভিজাত একটি পদ হিসাবে। ৩০৩ খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের বিয়ের সময় পরিবেশন করা হয়েছিল ঘুগনি ডাল। এখন যা ভারতীয়দের জনপ্রিয় একটি ‘পথখাবার’ বললেও ভুল হয় না। পাঁচমেল কিংবা পঞ্চরত্ন ডাল এসেছে মেওয়ারের রাজ পরিবার থেকে। তবে শাহজাহানও এই ডাল খেতে বেশ ভালোবাসতেন। তবে তার জন্য বানানো হতো ‘শাহী পঞ্চরত্ন ডাল’। তবে এই খাদ্যটি ঔরঙ্গজেবেরও বেশ পছন্দ ছিল। তিনি নিজে একজন নিরামিষভোজী ছিলেন।

সবচেয়ে মজার কথা, এই পঞ্চরত্ন ডালের উল্লেখ পাওয়া যায় মহাভারতে। যেখানে ভীম খুব অল্প আঁচে মাটির পাত্রে পঞ্চরত্ন ডাল বানাচ্ছেন এবং ডালটির ওপরে খুব যত্ন করে এক চামচ ঘি ঢেলে দিচ্ছেন। এই হল ডালের ইতিহাস। এত ডালের কথা শুনে যদি জিভে জল চলে আসে, তাহলে কালকেই বানিয়ে ফেলুন নিজের মনের মত রেসিপি ডাল দিয়ে। তবে ডাল যে শুধুমাত্র ভাত দিয়ে খাওয়ার জন্যই ভারতীয়রা ব্যবহার করে তা নয়। খাবার শেষে মিষ্টি ও বানানো যায় এই ডাল দিয়ে যেমন মুগের ডাল দিয়ে মুগের নাড়ু, ছোলার ডালের বরফি। রসগোল্লা, সন্দেশ এর মতন মিষ্টি না হলেও মোটামুটি মিষ্টি বলে চালানো যাবে।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026