বিনোদন

বিশ্বের সমস্ত রেকর্ড ভাঙলো নব্বই দশকের সিরিয়াল ‘রামায়ণ’

এবার জনপ্রিয় ধারাবাহিক রামানন্দ সাগরের ‘রামায়ণ’-য়ের পুণঃসম্প্রচারে দর্শক সংখ্যা সারা বিশ্ব জুড়ে রেকর্ড তৈরি করল। এই জনপ্রিয় ধারাবাহিকটি প্রথম টিভিতে সম্প্রচারিত হয় ১৯৮৭ সালের জানুয়ারি মাসে। শেষ হয় পরের বছর অর্থাৎ ১৮৮৮ সালের ৩১শে জুলাই। তবে তখনের তুলনায় বর্তমানে পুনরায় সম্প্রচারিত এই ধারাবাহিকটির দর্শক সংখ্যা সমস্ত ধারাবাহিকের দর্শক সংখ্যার থেকে ছাপিয়ে গিয়েছে।

দূরদর্শনের টুইটারে করা একটি টুইটে জানা গিয়েছে, গত ১৬ই এপ্রিল ‘রামায়ন’ ধারাবাহিকের দর্শক সংখ্যা ছিল ৭.৭ কোটি। গোটা দেশ লক ডাউন, যার ফলে নতুন ধারাবাহিকের সম্প্রচার আপাতত বন্ধ, আর এর কারনেই ফিরছে পুরনো দিনের হারিয়ে যাওয়া জনপ্রিয় ধারাবাহিকগুলি। যার মধ্যে অন্যতম রামানন্দ সাগরের ‘রামায়ণ।’

গোটা বিশ্বে জুড়ে যেকটি ধারাবাহিক মানুষ দেখেছেন, তার মধ্যে শীর্ষে জনপ্রিয় স্থান অধিকার করেছে দূরদর্শনের পুণঃসম্প্রচারিত ‘রামায়ণ’ ধারাবাহিক। আর এই জনপ্রিয়তাই আদতে প্রমাণ করে দেয় ‘রামায়ণ’ বিশেষ করে টেলি সিরিয়ালের জনপ্রিয়তা। লক ডাউনে ২০২০ সালেই পুণঃসম্প্রচারিত ‘রামায়ণ’ সবচেয়ে বেশি দর্শক দেখেছেন বলে জানিয়েছে দূরদর্শন।

প্রায় ৩৩ বছর পর ফের টিভিতে আবার সম্প্রচারিত হওয়ায় দর্শকেরা উপভোগ করছে এই ধারাবাহিক। গত ২৮শে মার্চ থেকে সম্প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়। জনপ্রিয়তায় শীর্ষে থাকার পর ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (বিএআরসি)-য়ের তথ্যের ভিত্তিতে জানানো হয়, দূরদর্শন হয়ে উঠেছে সবচেয়ে বেশি দেখা দর্শকের চ্যানেল। আর এই ধারাবাহিক বর্তমানে দিনে দু’বার সম্প্রচারিত হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026