রাজ্য

বামেদের বনধকে সমর্থন করবেনা তৃণমূল, জানিয়ে দিলেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়

বৃহস্পতিবার বামদের ডাকা দেশব্যাপী ধর্মঘটে তৃণমূল কংগ্রেসের অবস্থান জানিয়ে দিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রবিবার বেহালার এক সাংবাদিক বৈঠকে এই বিষয়ে আলোচনা করেন দলের মহাসচিব। এই বৈঠকে তিনি বলেন, সমস্যা অর্থাৎ ইস্যুগুলিকে দল সমর্থন করে। কিন্তু তা করলেও বনধকে সমর্থন করে না তৃণমূল কংগ্রেস।

এইদিন এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে পার্থ বাবু জানান দলের হয়ে বনধের বিষয়ে বক্তব্যগুলি। এইদিন এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন,”বনধ ও ধর্মঘট নিয়ে আমাদের দলের অবস্থান একেবারে স্পষ্ট। তৃণমূল কংগ্রেস বনধ ও ধর্মঘট কখনও সমর্থন করেনি। আজও করেনা। তবে যে কারণে তারা বনধ ডেকেছেন, অর্থাৎ ইস্যুগুলির প্রতি তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ সমর্থন রয়েছে।”

প্রসঙ্গত উল্লেখ্য, বেসরকারিকরণ ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী বনধ-এর ডাক দিয়েছেন বামেরা। সেই বনধকে ইতিমধ্যে সমর্থন জানানও হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূলের মুখ্যসচিব পার্থবাবু বলেন, যে কারণগুলিতে বনধ ডাকা হয়েছে সেইগুলি নিয়ে আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে রয়েছেন তৃণমূল কর্মীরা। যদি দরকার হয় তবে আমরা আবারও পথে নামব। কিন্তু এভাবে বনধকে সমর্থন করবেনা তৃণমূল কংগ্রেস।

অন্যদিকে পার্থ বাবু এইদিন জানিয়েছেন, ২৬ নভেম্বরের বনধের দিনে প্রতি জেলায় তৃণমূল কংগ্রেস কর্মীদের পথে নামার নির্দেশ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। তবে বনধের দিনে পথে নেমে দলের কর্মীরা এই সমস্যাগুলির সমর্থনে মিছিল করবে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026