রাজ্য

“দিদিমণি যখন নন্দীগ্রামে জয় খুঁজছেন, সেই সময় ভবানীপুরটা আমরা জিতে নেব”, বক্তব্য দিলীপের

ভবানীপুরে জেতার কোনও সুযোগ নেই। সেই জন্যই নিরাপদ আসন খুঁজে বেড়াচ্ছেন শাসক শিবিরের নেত্রী। নন্দীগ্রামে মমতার প্রার্থী হওয়ার ঘোষণার প্রেক্ষিতে এমনটাই দাবি করলেন রাজ্য বিজেপ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এই দিন দক্ষিণ কলকাতায় রোড শো এর শেষে সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুঙ্কারের সাথে বলেন,”দিদিমণি গঙ্গার ওপারে গিয়ে কোনও লাভ নেই। এটা রাম-লক্ষণ জুটি। ঘাসফুল কোন ভাবেই ফুটবেনা। ভুলে যান গঙ্গার ওই পারে যাওয়ার কথা। ফেব্রুয়ারির পর পার্টি অফিসে ঝাণ্ডা পোঁতার লোক থাকবেনা।”

আসন্ন বিধানসভা ভোটে নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নিজের বর্তমান কেন্দ্র ভবানীপুরকে তিনি হতাশ করবেন না। নিজেই এইদিন তিনি বলেছেন,”পারলে দুই জায়গা থেকেই দাঁড়াব।” ভবানীপুরে হারবেন বলেই নিরাপদ আসন খুঁজছেন মমতা, এমনটা বলে এইদিন তৃণমূল নেত্রীকে খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ। তার বক্তব্য,”নন্দীগ্রামের মাটি শক্ত আছে নাকি নরম কয়ে গিয়েছে, সেটা দেখতে ই গিয়েছিলেন দিদিমণি। আমার মনে হয় জবাব পেয়ে গিয়েছেন। বাকিটা শুভেন্দু দা দিয়ে দেবেন কালকে। আসলে তা নয়, ভবানীপুর জেতার কোনও সুযোগ নেই। নিরাপদ আসন খুঁজে বেড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। দিদিমণি গঙ্গার ওপারে গিয়ে লাভ নেই। এটা রাম-লক্ষণ (শুভেন্দু-দিলীপ) জুটি। ঘাসফুল ফুটবেনা। ভুলে যান গঙ্গার ওপারে যাওয়ার কথা”। দিলীপ ঘোষ আরও বলেন,”দিদিমণি যখন নন্দীগ্রামে জয় খুঁজছেন, সেই সময় ভবানীপুরটা আমরা জিতে নেব।”

তার আগে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, ‘নন্দীগ্রামে আপনি দাঁড়াতেই পারেন। এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। যে কোনও মিটিংয়ে দাঁড়িয়ে ঘোষণা করতে পারেন। বিজেপি শৃঙ্খলাবদ্ধ দল, কে কোথায় দাঁড়াবেন সভা থেকে বলা যায় না। এটাই তফাৎ। আপনি দাঁড়ান। পদ্মফুলটা আমাকে দিন বা আর যাঁকে দিন হাফ লাখ ভোটে হারাতে না পারলে আমি রাজনীতি ছেড়ে দেব।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026