পলিটিক্স

দিদি আমরা একটি করে কিডনি দিচ্ছি, তা বিক্রি করে চাকরি দিন, মমতার সভায় বিক্ষোভ জনগণের

দিদি, আমাদের একটা করে কিনে নিয়ে বিক্রি করে তা দিয়ে চাকরি দিন, এদিন নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর জনসভার সামনে এরকম ভাবে প্ল্যাকার্ড লিখে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখালেন সেখানকার চাকরিপ্রার্থীরা। একসাথে সোমবারের নন্দীগ্রামের তেখালি মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার সামনে চাকরির দাবিতে বিক্ষোভ দেখালেন শিক্ষক এবং স্বাস্থ্যকর্মীরা। মোটের উপর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নন্দীগ্রাম জনসভা বেশ সরগরম রইল এদিন।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের একেবারে শেষ দিকে জমায়েত থেকে আওয়াজ ওঠে চাকরি দেওয়ার। প্ল্যাকার্ড হাতে একজন মহিলা বলতে শুরু করেন, আমাদের বিষয় দেখুন। না হলে আমাদের আত্মহত্যা করতে হবে। জানা গিয়েছে তারা প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষিকা ছিলেন। বিশেষভাবে সক্ষম দিয়ে স্কুলে পড়ানোর জন্য আলাদা করে তারা প্রশিক্ষণ নিয়েছিলেন। কিন্তু জানা গিয়েছে বিশেষভাবে সক্ষম দের স্কুলে গত ২০০৯ থেকে একজন শিক্ষক নিয়োগ হয়নি। কিন্তু, প্রত্যেক স্কুলে কমপক্ষে ২ জন করে শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করতে হবে। প্রশিক্ষণ নেওয়ার পর থেকে তারা টানা বসে রয়েছেন। তাদের হাতে একদম চাকরি নেই। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী জনসভাকে নিজেদের বিক্ষোভ দেখানো জায়গা হিসেবে বেছে নিলেন এই মহিলারা।

শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখিয়ে তারা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, ” আমরা আপনার সাথে আছি। দয়া করে আমাদের বিষয়টা দেখবেন।” এছাড়াও বেশ কয়েক জন স্বাস্থ্য কর্মী তাদের বকেয়া ভাতার দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন এ দিন। অন্যদিকে আরও দুটি পোস্টারে মূল লক্ষ্য করা গিয়েছে। ওই পোস্টারে লেখা, “দিদি আপনাকে আমরা বারবার চিঠি দিয়েছি। দিদিকে বলোতে ফোন করেছি। কিন্তু ফলাফল শূন্য।” আরেকটি পোস্টারে দেখা গিয়েছে,” দিদি আমরা একটি করে কিডনি দিচ্ছি, বিক্রি করে চাকরি দিন।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026