নিউজ

কলকাতা সহ দক্ষিনবঙ্গে রাতভোর বৃষ্টি, বইবে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

শনিবার সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলির আকাশ ছিল মেঘলা, তার মধ্যেই ঝড়ের আগাম পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। মেঘলা থাকলেও সকাল থেকে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। এরই মধ্যে ৩০-৪০ কিমি বেগে আসতে পারে ঝড়, এমনই পূর্বাভাস হাওয়া অফিস সূত্রে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও ভারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এদিন শনিবার, শহর কলকাতার সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে সকাল থেকে আকাশ মেঘলা ছিল, এবার রাতের দিকেও আংশিক মেঘলা থাকবে বলে জানা গিয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.০ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী কম এবং সর্বোচ্চ তাপমাত্রা  ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী কম।

আরও পড়ুন : সর্বকালীন রেকর্ড সোনার দামে, বাড়ল রুপোর দামও

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আর্দ্রতার পরিমাণ যথাক্রমে ৯৬ শতাংশ। তবে হাওয়া অফিস সূত্রে খবর, এই বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত। পশ্চিমী ঝঞ্জা ও ঘূর্ণাবর্তের জেরে এই বৃষ্টির জের। বৃষ্টি চলবে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। বৃষ্টির সাথে বইতে পারে ঝোড়ো হাওয়া যার গতিবেগ ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে দার্জিলিং সহ পাঁচ জেলায় বৃষ্টি চলবে। যার ফলে উত্তরবঙ্গে তাপমাত্রা অনেকটাই কমে যাবে। ব্যাপক বৃষ্টি সহ তুষারপাত হবে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ডে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026