বিনোদন

গোয়ায় বিলাসবহুল বাংলো কিনলেন অক্ষয় কুমার, জানুন বাড়ির দাম কত?

কৌশিক পোল্ল্যে: মুম্বাইয়ের মতো মেট্রোপলিটান শহরও ক্রমশই অত্যন্ত জনবহুল হয়ে পড়ছে, ফলে বলি সেলেবরা মুম্বাইয়ের থেকে দুরে কোনো নিরিবিলি স্থানে বসতবাড়ি বা সখের বাড়ি কিনতেই বেশি আগ্রহী হয়ে পড়ছেন। ঠিক যেমনটা করেছেন ঈশ্বর্য রাই বচ্চন, দুবাইয়ে একটি বিলাসবহুল বাংলো কিনেছেন বেশ কয়েক বছর আগে।

এবার সেই একই পথ অবলম্বন করলেন অক্ষয় কুমার। কিনে ফেললেন এক বিলাসবহুল বাংলো তাও গোয়ার সুন্দর সমুদ্রসৈকতের একেবারে নিকটে। এখান থেকে সমুদ্রের ভিউ সহ সূর্যাস্তের ভিউ সবটাই অসাধারনভাবে উপভোগ করা যায়। মনোরম এই পরিবেশে কেন বাংলো কিনলেন অক্ষয় তাও জানালেন স্পষ্টভাবেই।

আরও পড়ুন : রঙে মাখামাখি নিক-প্রিয়াঙ্কা, সঙ্গ দিলেন ক্যাটরিনা

ইদানিং মুম্বাইয়ের ব্যস্ত জনজীবন থেকে একটু অবসর সময়ে বিশেষ মুহূর্ত কাটাতেই এই সিদ্ধান্ত অক্ষয়ের। আর তাছাড়া মনোরম পরিবেশ সহ এখানে রয়েছে উন্নত নেটওয়ার্কিং ও যাতায়াত ব্যবস্থা। যদিও এরজন্য তার পকেট থেকে খসে গিয়েছে একটি মোটা অঙ্কের টাকা।

এই বাংলোর দাম ছিল ভারতীয় অঙ্কে পাঁচ কোটি টাকা। যেহেতু গোয়া ছিল পোর্তুগিজদের প্রাচীন ঘাঁটি, তারা এদেশে আসার পর এই স্থানে উপনিবেশ স্থাপন করেন তাই ঐতিহাসিক এলাকা হিসেবে এর গুরুত্ব অসীম। এছাড়াও গোয়ার সি বিচ এর জগৎজোড়া সুনাম রয়েছে। তাই বলাই যায় একেবারে ঝাঁ চকচকে পাঁচ কোটির বাংলো এল খিলাড়ির দখলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026