বুধবার সকাল থেকেই ভিজেছে শহর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মেঘের ভ্রুকুটি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই সারাদিন শহরের বিভিন্ন এলাকায় মাঝারি ও ভারী ধরনের বৃষ্টি হয়েছে। আজ, বৃহস্পতিবারও সকাল থেকেই ইতস্তত বৃষ্টির দেখা মিলেছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ইতস্তত বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আকাশ কখনও মেঘলা, কখনও রোদ ঝলমলে। আবহাওয়ার এই খামখেয়ালিপনা চলবে আরও কয়েকদিন এমনটাই জানিয়েছেন আবহবিদরা।
বাংলাদেশ সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যে পর্যন্ত। তবে বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে, ৩১ শে জানুয়ারি বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে। পশ্চিমী ঝঞ্ঝার দাপট বাড়ার কারণেই আবহাওয়ার এমন খামখেয়ালিপনা বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ১ লা ফেব্রুয়ারি থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।
Kansas City Chiefs quarterback Patrick Mahomes and his wife, Brittany Mahomes, pulled out all the…
Before his arrest last week, Andrew Mountbatten-Windsor — formerly the Duke of York — reportedly…
Oscar‑nominated production designer Hannah Beachler has spoken out about the controversy at the 2026 BAFTA…
Kaley Cuoco’s limited series Vanished wrapped with a shocking finale that defied expectations. Cuoco’s character,…
TikTok‑famous couple Campbell “Pookie” Puckett and her husband Jett Puckett are expanding their family once…
Karl Urban, who plays Billy Butcher in Prime Video’s The Boys, has teased that the…