রাজ্য

তাপমাত্রা বাড়লেও এখনই কমছে না শীতের আমেজ, সকালে ও রাতে জারি থাকবে শৈত্যপ্রবাহ

দক্ষিণবঙ্গে কিছুটা শীত কমলেও এখনো শীতের আমেজ বজায় রয়েছে । সকালে এবং রাতের দিকে শীতের আমেজ বেশ ভালই পাওয়া যাচ্ছে এখন অব্দি। শুক্রবার থেকে আকাশ মেঘলা থাকবে বঙ্গের। পাশাপাশি কলকাতাতে এই সপ্তাহের তাপমাত্রা ঘোরাফেরা করবে ২০ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। আগামী সপ্তাহের নতুন করে পারদ নামার সম্ভাবনা প্রবল।

আজ কলকাতাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.১ ডিগ্রী সেন্টিগ্রেড। গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রী সেন্টিগ্রেড। তার থেকে তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে এদিন। অন্যদিকে, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রী সেন্টিগ্রেড। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল ৯৫ শতাংশ।

কিন্তু, বর্তমানে আবহাওয়া অফিসের বড়কর্তাদের ভাবাচ্ছে ঘূর্ণিঝড় নিভার এর আগমন। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় নিভার ক্রমাগত শক্তি বাড়িয়ে ভারতের দিকে ধেয়ে আসছে। আগামী ১২ ঘন্টার মধ্যে এই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। বুধবার মধ্যরাত এর মধ্যে তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূলে আছড়ে পড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সেই সময় এই ঘূর্ণিঝড়ের শক্তি থাকবে অত্যন্ত বেশি। করাইকাল এবং মালাপুরাম উপকূলের মধ্যে দিয়ে এই ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করবে। সেই সময় এই ঘূর্ণিঝড়ের গতি থাকবে ১২০ থেকে ১৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু, পন্ডিচেরি, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের দশ-বারোটি জেলাতে প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জেরবার বর্তমানে জম্মু-কাশ্মীর। আগামী ৪৮ ঘন্টার মধ্যে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, এবং উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ভারতের অন্য রাজ্যগুলিতে চলবে শৈত্যপ্রবাহ। আগামী ২৪ ঘন্টার জন্য পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় এবং দিল্লিতে শৈত্যপ্রবাহ জারি থাকবে। এই শৈত্যপ্রবাহ উত্তর রাজস্থান, দিল্লি, এবং পশ্চিম উত্তরপ্রদেশেও চলার সম্ভাবনা রয়েছে।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026