নিউজ

রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আগামী ৪৮ ঘন্টার জন্য বড়সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর

কোলকাতা : সপ্তাহের শুরুতেই রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি হবে। আবহাওয়া দফতর জানিয়েছে  বুধবার ও বৃহস্পতিবার ঝড়-বৃষ্টি হবে। ঘন্টায় ৪০ কিলোমিটার বেগে ঝড় বইবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্তর্গত দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ জেলাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুধু পশ্চিমবঙ্গেই নয়, কালবৈশাখীর দম্ভাবনা রয়েছে অসম-সহ উত্তর-পূর্ব ভারতেও। জম্মু-কাশ্মীর এলাকাতে শিলাবৃষ্টি ও হালকা তুষারপাত হবার সম্ভাবনা রয়েছে।

শহরে গতকাল সর্বোচ্চ তাপমাত্রাচ্ছিলো ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্র্রি সেলসিয়াস। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের পরিমান ২৪-৭৮ শতাংশের মধ্যে থাকবে। বৃষ্টি হলে তাপমাত্রা কমতে পারে। তার সাথে এই ভ্যাপসা গরম থেকে রেহাই মিলবে কলকাতাবাসীর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026